Train Fire: বিধ্বংসী আগুন নাসিকে শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইগামী ট্রেনে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন । জানালা থেকে বেরোতে থাকে বিধবংসী আগুন। ঘটনাস্থল নাসিক রোড রেলওয়ে স্টেশন। শনিবার সকালেই শালিমার -লোকমন্যতিলক ট্রেনে ঘটে দুর্ঘটনাট। হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। হঠাৎ একটি কামড়া থেকে বেড়তে থাকে আগুন। মুহূর্তে তা ছড়িয়ে পরে বাকি কামড়াগুলিতে। বর্তমানে দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।

আরোও পড়ুনঃ ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে, প্রশিক্ষণের সময় রোয়িং বোট উল্টে বিপদ

মুম্বইয়ের লোকমণ্য়তিলক স্টেশনের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। নাসিকের কাছেই ট্রেনের পার্সেল ভ্যানে আগুন লাগে । ওই কামরায় কোনও যাত্রী না থাকায়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে দমকলবাহিনী আগুন নেভানোর প্রবল চেষ্টা করছে। কী কারণে বা কোথা থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিধ্বংসী আগুন নাসিকে শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ
বিধ্বংসী আগুন নাসিকে শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ

 

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে হাজির হয় দমকল বাহিনী। দ্রুত আপসারিত করে ফেলা হয় পার্সেল ভ্যান। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরার আগেই নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়। আগুন নেভানোর কাজ এখনও চলছে। অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

বিধ্বংসী আগুন নাসিকে শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ

fa8af823 2988 4d22 83bd 23430d79072b

 

মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি এম সুতার জানান, শালিমার-লোকমণ্যতিলক ট্রেনে আগুন লেগেছে। ইঞ্জিনের ঠিক পিছনেই যে পার্সেল ভ্যান থাকে, তাতে আগুন লেগেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত