নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকমাসে বিপ্লবের রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেছে ঘাসফুল শিবির। তবে কোনটাই নির্বিঘ্নে নয়। চলতি মাসের ১৫ তারিখে ত্রিপুরায় ঐতিহাসিক পযযাত্রার পরিকল্পনা করেছিলেন অভিষেক। কিন্তু মেলেনি অনুমতি, ১৬ তারিখের আবেদনও নাকচ করে ত্রিপুরা সরকার। তাই এবার ২২ তারিখ ত্রিপুরায় মিছিল করতে চেয়ে ফের আবেদন করেছে তৃণমূল। এদিকে
আরও পড়ুনঃ বৃষ্টিতে আসতে পারেননি মানস, জল ভেঙ্গে দুয়ারে পৌঁছে ২ ঘন্টা জেরা করল সিবিআই।
পাশাপাশি ত্রিপুরা তৃণমূল দ্বারস্থ হয়েছে আদালতের। ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, বিভিন্ন অজুহাতে ত্রিপুরায় অভিষেক বন্দোপাধ্যায়ের মিছিল বাতিল করছে পুলিশ। তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করুক। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরা পুলিশ কোনও সহযোগিতা করছে না তাঁদের। সেই মামলার শুনানি হল এদিন। কার্যত অভিষেকের পদযাত্রা নিয়ে বিপাকে বিপ্লব দেবের সরকার।
অভিষেকের পদযাত্রা নিয়ে বিপ্লব সরকারের অবস্থান কি? জানতে চাইল ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে ত্রিপুরা সরকার কে নির্দেশ দেওয়া হয়ে আগামিকাল সকাল সাড়ে ১০টার মধ্যে অবস্থান জানাতে হবে। উল্লেখ্য, গত ১৫ই সেপ্টেম্বর পদযাত্রা করার অনুমতি চেয়েছিল তৃণমূল। সেই আবেদন নাকচ করে ত্রিপুরা পুলিশ। পরে ১৬, ১৭ তারিখেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
কিন্তু হাল ছাড়ার পাত্র নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২২ তারিখ মিছিল করতে চেয়ে ফের আবেদন করে তৃণমূল। মামলা গড়ায় হাইকোর্টে। আর এখন কার্যত অভিষেকের পদযাত্রা নিয়ে বিপাকে বিপ্লব সরকার। আগামিকাল পদযাত্রা বাতিল করার স্বপক্ষে পোক্ত যুক্তি খাড়া না করলে মুখ পুড়বে বিজেপি সরকারের। বলা বাহুল্য, ত্রিপুরা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের পদযাত্রা নিয়ে বিপাকে বিপ্লব, সরকারের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের।




