নজরবন্দি ব্যুরোঃ পুজোর বাদ্যি বেজেছে, লকডাউনে সারা বছর ঘরে বসে থাকলেও দিন যত এগোচ্ছে আলাদা করে মনে আসছে পুজোর টানা লম্বা ছুটির কথা, হইহুল্লোড় আর ঘুরে বেড়ানোর কথা। এই মুহুর্তে রাজ্যের পরিস্থিতি কিছুটা ভালো। ২১ এর ভোট মেটার পর থেকেই কড়া বিধি নিষেধ পালনের পর ধীরে ধীরে নেমেছে কোভিড গ্রাফ।
আরও পড়ুনঃ প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, হাঁটুজল পেরিয়ে প্রচারে ফিরহাদ-প্রিয়াঙ্কা
কমেছে সংক্রমণের সংখ্যা। লোকাল ট্রেন চলার ছাড়পত্র না মিললেও একে একে খুলেছে অফিস কাছারি, দিনে দিনে মানুষের সুবিধার কথা ভেবে বাড়ছে কলকাতার মেট্রো রেলের সংখ্যা। এই পরিস্থিতিতে এবার চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর বুধ বার থেকেই খুলে যাবে দরজা।
পুজোর বাদ্যি বেজেছে, উৎসবে মাতছে বাংলা।
তবে মানতে হবে কড়া নিয়ম কানুন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে বহু মাস পরে এবার সবার জন্যেই খুলে যাবে চিড়িয়া খানা। তবে মাস্ক সহ একাধিক নিয়ম কানুন মানতে হবে অবশ্যই। প্রবেশের মুখেই থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হবে। চিড়িয়াখানার ভেতরেও কঠোর ভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।
সামনেই করোনার তৃতীয় ঢেউ। একাধিক সমীক্ষা জানিয়েছে থার্ড ওয়েভে প্রভাব পড়বে শিশুদের ওপর। তবে চিড়িয়াখান কর্তৃপক্ষ মনে করছে সামাজিক দূরত্ব আর বাকি নিয়ম কানুন মানলে অসুবিধে হবে না কিছুই। সঙ্গেই তাঁদের মত পুজোর মরশুমে চিড়িয়াখানা খুলে যাওয়ায় ভিড় হলেও খুব বেশি ভিড় হবে না এখনই।



