নজরবন্দি ব্যুরো: ফের রবীন্দ্রনাথের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়।পরমব্রত চট্টোপাধ্যায় সায়ন্তন ঘোষালের আগামী ছবি ‘আজি হতে শতবর্ষ পরে’ তে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন। কবির বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে অভিনেতাকে।
আরও পড়ুনঃ পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে নারাজ কেন্দ্র।
পরমব্রতকে এর আগে সুমন ঘোষের ছবি ‘কাদম্বরী’তে রবীন্দ্রনাথ রূপে দেখা গিয়েছিল। একটি খুনের রহস্যকে ঘিরে এগোবে ‘আজি হতে শতবর্ষ পরে’র কাহিনি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের জীবনের একটি অধ্যায়। কবির লন্ডনে কাটানো সময়কাল ও ঘটনা ধরা হবে ছবিতে। তার সঙ্গেই সম্পর্কিত এ সময়ের একটি রহস্যকাহিনি।

এই গল্প টি অতীত এবং বর্তমান দু’টি ট্র্যাকে এগোবে। বর্তমানের কাহিনির মুখ্য চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এক সাংবাদিকের চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। ছবিতে রয়েছেন ঋদ্ধি সেন, কৌশিক সেন প্রমুখ অভিনেতাও। বাকি রয়েছে আরও কিছু কাস্টিং।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় ফের পরমব্রত
এই ছবির প্রযোজক হলেন এসকে মুভিজ়। পুজোর পর থেকে শুরু হবে ছবির কাজ। লন্ডন ও কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং। এই ছবির আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।



