নজরবন্দি ব্যুরোঃ BJP’র আনা অনাস্থা ভোটে গিয়েই তাড়া খেলেন জগন্নাথ সরকার। বেগতিক দেখে এক প্রকার দে দৌড় দিয়েই পালালেন শান্তিপুরের বিজেপি সাংসদ। ২১ এর ভোটে দাঁড়িয়ে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। তবে সাংসদ পদ শ্রেয় ভেবে থেকে গিয়েছেন MP হয়েই।
আরও পড়ুনঃ মমতার প্রচার মঞ্চে বাম নেতা, অনুরোধ ‘ঘরের মেয়েকে জেতান বিনা প্রতিদ্বন্দ্বিতায়’
আজ নিজের লোকসভা কেন্দ্রে গিয়েই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। আজ বুধবার, শান্তিপুরের বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছিল অনাস্থা ভোট, অনাস্থা ভোট এনেছিল তাঁর দল অর্থাত বিজেপিই।ঝামেলা হতে পারে আঁচ করেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী।
BJP’র আনা অনাস্থা ভোটে গিয়ে তাড়া খেলেন জগন্নাথ।

স্থানীয় সূত্রের খবর নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল ভোট। পরিস্থিতি খতিয়ে দেখতে বেলা গড়াতেই সেখানে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ। তাতেই ঘটে বিপত্তি। জগন্নাথ সরকার ওই এলাকায় যেতেই আশে পাশের তৃণমূল কর্মীরা শুরু করেন স্লোগান দিতে।
তিনি ভোট কেন্দ্রে ঢুকতেই আরও জোরালো হয় দূর হতো স্লোগান। বাড়তে থাকে ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় হয়ার সঙ্গে সঙ্গেই সাংসদকে সুরক্ষিত রাখতে নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি সরিয়ে নিয়ে যান জগন্নাথকে।
জগন্নাথের অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। শান্তিপুরের সাংসদের বক্তব্য, পুলিশ, প্রশাসন শাসকদলের দলদাসে পরিণত হয়েছে আর আক্রমণ চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও তার থেকে উল্টো দিকে ঘুরে তৃণমূলের দাবি, ইচ্ছে করেই উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন জগন্নাথ, আর দোষ দিচ্ছেন তৃণমূলের ঘাড়ে।



