উপাচার্যর বাড়ির সামনেই শ্লীলতাহানি ছাত্রীদের! উত্তাল বিশ্বভারতীতে আজ মিছিল SFI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উপাচার্যর বাড়ির আজ নিয়ে টানা ৫ দিন আন্দোলন করছে বিশ্বভারতীর শিক্ষার্থীরা। তার মাঝেই বিক্ষোভের সুর আরও চড়েছে গতকাল রাতের ঘটনায়। অভিযোগ উঠেছে গতকাল, সোমবার রাতে উপাচার্যের বাড়ির গেটে ব্যানার লাগাতে গেলে দুই ছাত্রীর শ্লীলতাহানি করে বিশ্বভারতীরই দুই নিরাপত্তা রক্ষী।

আরও পড়ুনঃ বিমানের বোঝানোই সার! সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে গেল ফরওয়ার্ড ব্লক

গতকাল রাতেই ঘটনার অভিযোগ জানিয়ে শান্তিনিকেতন থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। অভিযোগের কপি পাঠানো হয়েছে বীরভূমের পুলিশ সুপার এবং জেলাশাসককেও। ছাত্র ছাত্রীদের অভিযোগ উপাচার্যের মদতেই ছাত্রীদের শ্লীলতা হানি করেছে নিরাপত্তা রক্ষীরা।

উপাচার্যর বাড়ির সামনেই শ্লীলতাহানি ছাত্রীদের! উত্তাল বিশ্বভারতীতে আজ মিছিল SFI-এর
উপাচার্যর বাড়ির সামনেই শ্লীলতাহানি ছাত্রীদের! উত্তাল বিশ্বভারতীতে আজ মিছিল SFI-এর

কয়েকদিন ধরেই দফায় দাউদাউ উত্তপ্ত হয়েছে শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রাঙ্গন। গত শুক্রবার থেকেই ছাত্র ছাত্রীদের ক্ষোভের মুখে পড়ে গৃহ বন্দী উপাচাএর্য বিদ্যুৎ চক্রবর্তী। এসবের মাঝেই গতকাল নোটিস দিয়ে জানানো হয় উপাচার্য অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান, তিনি অফিসে না আসার কারণে বন্ধ থাকবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া।

ফলাফল ভর্তি সব নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আরও অস্থির হয়ে ওঠে শিক্ষার্থীরা। সেসবের মাঝেই গতকাল রাতের দিকে ব্যানার টাঙানোর সময়ের ঘটনা নিয়ে পারদ চড়েছে কয়েক গুন। বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে থেকে প্রথম থেকেই প্রতিবাদের সুর চড়িয়েছে বাম-সংগঠন।

উপাচার্যর বাড়ির সামনেই শ্লীলতাহানি ছাত্রীদের! উত্তাল বিশ্বভারতীতে আজ মিছিল SFI-এর
উপাচার্যর বাড়ির সামনেই শ্লীলতাহানি ছাত্রীদের! উত্তাল বিশ্বভারতীতে আজ মিছিল SFI-এর

আজই শান্তিনিকেতনের পথে নামছে বামেদের ছাত্র সংগঠন SFI। মঙ্গলবার দুপুরে বোলপুর স্টেশন থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত মিছিল করবে সিপিএমের ছাত্র সংগঠন। মিছিলে থাকার কথা বাদশা মৈত্র, ঐশি ঘোষের। গতকাল পড়ুয়াদের সমর্থনে রাস্তায় নেমেছিল সমর্থনে মিছিল করে বোলপুর নাগরিক সমিতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন