নজরবন্দি ব্যুরোঃ বিমানের বোঝানোই সার, গতকাল রাতের বৈঠকের পর ফরওয়ার্ড বলকের সিদ্ধান্ত দেখে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ২১ এর মহারণের আগে বিজেপি-তৃণমূলকে রুখে দিতে মাস্টার প্ল্যান হিসেবে বাম-কংগ্রেস আর ISF জোট বেঁধেছিল সংযুক্ত মোর্চা হিসেবে। বহু বৈঠক করে জোটের জট নিয়েই প্রার্থী দিয়েছিল ভোট যুদ্ধে।
আরও পড়ুনঃ ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC’তে যোগদানের সম্ভাবনা দুই MLA’এর


তবে জোটের জট কাটার বদলে দিনে দিনে জট বাড়ছিলই তা বোঝা গিয়েছে গত কয়েক মাসে। জোট নিয়ে অধীর-সিতারামের মন্তব্য, নওশাদের ক্ষোভ একে একে স্পষ্ট করেছে সেসব। তবে ভেতরের আগুন দাবানল হিসেবে বাইরে এসেছে জোট থেকে বামেদের শরিক দল ফরওয়ার্ড ব্লক বেরিয়ে আসার খবরে।

প্রথম থেকেই বামেদের শরিক দলগুলি এই জোট কে ভালোভাবে নেয়নি। বৈঠকে বুঝিয়েছিলেন বিমান বসু। তাতেও লাভ হয়নি বিশেষ সেই সময়ে। কংগ্রেসের সঙ্গে জোটে রাজি না থাকায় ভোটে একাধিক আসনে একে অপরের বিপরীতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক। ২১ এর ফলাফলের পর জোটের দিকেই আঙুল তুলেছিল তারা।
বিমানের বোঝানোই সার হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল থেকে রাজনৈতিক মহল সকলেই। গতকাল রাতের ফরওয়ার্ড ব্লকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটের নামে তৈরি কোন কর্মসূচিতেই থাকবে না তারা। বদলে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে রুটম্যাপ। একক ভাবে একাধিক কর্মসূচির খসড়া তৈরি শুরু হয়েছে ইতিমধ্যেই।



সূত্রের খবর উপনির্বাচনে ভবানীপুর আসন কংগ্রেস কে জোট ছাড়লে আলাদা প্রার্থী দেওয়ার কথা ভাবছে নেতাজির দল। দলের তরফে জানানো হয়েছে গৃহীত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে।







