নজরবন্দি ব্যুরো: দেশে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে লাফিয়ে বেড়েছে সক্রীয় রোগীর সংখ্যা। পাশাপাশি সংক্রমণ মোকাবিলাতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। গতকাল যেমন ভ্যাকসিন দেওয়ায় নয়া রেকর্ড গড়ল দেশ। একদিনে টিকা পেয়েছেন এক কোটিরও বেশি মানুষ।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। অন্যদিকে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭ জন।
টিকাকরণে রেকর্ড গড়েও কমছে না দুশ্চিন্তা, ভারতে বাড়তে করোনা সংক্রমণের গ্রাফ।
একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫০৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন। দেশে বাড়ছে করোনা সংক্রমণ, পাশাপাশি একদিনে ১ কোটি তিন লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।
টুইট করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণে রেকর্ড গড়ে WHO-এর প্রশংসা পেয়েছে ভারত। দেশে এখনও পর্যন্ত দেশে ৬২ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৬১ হাজার ১১০ টি নমুনা পরীক্ষা হয়েছে।



