শীতে আরও দাপট দেখাবে করোনা, আশঙ্কায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতে আরও দাপট দেখাবে করোনা, সমীক্ষায় দেখা গেছে শীতল আবহাওয়া তে করোনা আরও ভয়াবহ রূপ দেখাচ্ছে। শীতের দেশগুলিতে তার দাপট একথা কে সমর্থন করে। এই আশঙ্কায় এবার বড়সড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। আগামী দিনের কথা মাথায় রেখে প্রায় ৫ লক্ষ ‘র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট’ এর বরাত দিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর।

আরও পড়ুনঃ আজও মৃত্যু ৬১ জনের। ফের ২৫ হাজার ছাড়াল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।

শীতের ভয়াবহতা কে আটকাতে আগামী ৩ মাসের মধ্যে এই বিপুল সংখ্যক টেস্ট কীট বরাত দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। যার জন্য অনলাইন টেন্ডার ডেকেছে সরকার। কারণ হিসেবে আধিকারিকরা শীতে করোনা প্রকোপ বাড়ার রেকর্ড কেই দায়ী করেছেন। আগাম প্রস্তুতির সাথে তাই রাজ্য সরকার সামনের ৩ মাস লক্ষমাত্রা লড়াই এ নামতে চলেছে।

স্বাস্থ্যভবন সূত্রের খবর, রাজ্যে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৩০ লক্ষ মানুষের কোভিড টেস্ট করা হয়েছে। যার মধ্যে প্রায় ৯ লক্ষ ৩৮ হাজার রর্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেছে রাজ্য। এখনও রাজ্যে মোট ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪ জনের শরীরে সংক্রমণ মিলেছে। বিধিনিষেধ মেনে তবেই প্রবেশ, পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ উল্লেখ্য, গত বছর নভেম্বর-ডিসেম্বরে প্রথম করােনার হদিশ মেলে চিনে।

শীতে আরও দাপট দেখাবে করোনা, চিন থেকে দ্রুত হারে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করােনা ভাইরাস। ইউরােপের বিভিন্ন দেশে করোনা  জাঁকিয়ে বসে শীতেই। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, ঠান্ডায় করোনা প্রকোপ বাড়ে। ফের আসছে শীত। বেশি কিছু জায়গায় নতুন করে করোনা-ওয়েভ শুরু হয়েছে। আগাম আঁচ করেই রাজ্য সরকারের এমন তত্পরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন