আফগানিস্তান চলবে শরিয়ত আইনেই, স্পষ্ট বার্তা তালিবান ২.০’র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তান চলবে শরিয়ত আইনেই, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিবানিরা। বিশ সাল বাদে ফের আফগানিস্থান কব্জায় নিয়েছে তালিবানিরা। প্রথমে তারা জানিয়েছিলেন ২০ বছর আগে তাঁদের জ্ঞান ছিল না দেশ চালানোর। সুক্ষ সুক্ষ বিষয়ে জ্ঞানার্জন করেছে গত দু’দশকে।

আরও পড়ুনঃ বাড়ি থেকে পালিয়ে…গাড়ি চালকের সঙ্গে দ্বিতীয় বিয়ে BJP বিধায়িকা চন্দনা বাউরির!

দেখে শিখেছে কিভাবে দেশ চালাতে হয়। এবার আর শাসক নয়, দেশের সেবায় নিয়োজিত করবে প্রাণ। তবে বেশি দিন নয়, মাত্র এক হপ্তার ভেতরেই তালিবরা স্পষ্ট জানিয়ে দিল গণতন্ত্রের নিয়মে নয়, আফগানিস্থান চলবে শরিয়ত নিয়মেই।

গত দিন চারেক গোটা দেশের ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক কিছু। গোছানো একটা দেশ মুহুর্তে দখল নিয়েছে তালিবরা। দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট। কাতারে কাতারে মানুষ বিমান ধরে পালাচ্ছে অন্য দেশে। যাঁরা পারছেন না তাঁরা অপেক্ষা করছেন মৃত্যুর, আতঙ্কের।

আফগানিস্তান চলবে শরিয়ত আইনেই, চলছে শেষ মুহুর্তের সক্রিয়তা। 

আফগানিস্তান চলবে শরিয়ত আইনেই, স্পষ্ট বার্তা তালিবান ২.০'র
আফগানিস্তান চলবে শরিয়ত আইনেই, স্পষ্ট বার্তা তালিবান ২.০’র

ইতিমধ্যে বোরখা না পরায় গুলি করা হয়েছে এক মহিলাকে, জ্বালিয়ে দেওয়া হয়েছে শিশুদের পার্ক। তালিবরা যতই বলুক এবার সুষ্ঠ শাসন চলবে দেশে, সকলে আতঙ্ক করেছিলেন ফের ফিরে আসবে বিশ সাল আগের বীভৎসতা। তালেব নেতা হাশিমির কথায়, “আফগানিস্তানে কোন ধরনের রাজনীতি না শাসন হবে তা নিয়ে কোনও আলোচনা হবে না। কারণ এটা স্পষ্ট যে যা হবে তা শরিয়ত আইন মেনেই হবে। এখানে আলোচনার কোনও প্রয়োজন নেই।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন