নজরবন্দি ব্যুরোঃ ‘জেলের ভিতর থেকে রিয়া চক্রবর্তী আপনাকে ডাকছে’, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পর কেটে গেছে অনেক দিন। যত দিন যাচ্ছে রহস্য ঘনীভূত হচ্ছে। এই অভিনেতার মৃত্যু মামলায় ধীরে ধীরে মাদকচক্রের যোগ স্পষ্ট হচ্ছে। বলিউডের অভিনেতা অভিনেত্রীরা যে মাদকাসক্ত তা বোঝা যাচ্ছে।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে উৎসব, আজ সাত রাজ্যের সঙ্গে বৈঠকে মোদী ।
এবার এই মামলায় জড়িয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন নাম।কিছুদিন আগে এনসিবি দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশকে ডেকে পাঠিয়েছেন।সংবাদমাধ্যমে দীপিকা পাডুকোন এর ম্যানেজার করিশমা প্রকাশের সঙ্গে খোদ অভিনেত্রীর মাদক নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে চলে আসতেই পড়েছে শোরগোল।
এরপর এনসিবি ডাকতে পারে দীপিকাকে এই সম্ভাবনায় নেটদুনিয়া ভরে উঠছে ট্রোলিং এ। বস্তুত দীপিকাকে কিছুদিন আগেই মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে মুম্বাই ছেড়ে চলে যেতে। এখন নেটিজেনরা অভিনেত্রীকে সন্দেহ করতে শুরু করেছেন।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন,’জেলের ভিতর থেকে রিয়া এবার আপনাকে ডাকছে’। কিছু সংখ্যক মানুষ দীপিকা পাড়ুকনের মানসিক অবসাদ এর কারণ হিসেবে মাদক সেবন কে তুলে ধরেছেন।এই বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের নাম যুক্ত থাকার কারণে তার স্বামী অভিনেতা রণবীর সিং কেও জোকার বলে অভিহিত করেছেন নেটিজেনরা।



