নজরবন্দি ব্যুরো: তৃণমূলের খেলা হবে দিবসে ফুটবলে মাতলেন দিলীপ ঘোষ। এবার রাজ্য সরকারের খেলা হবে দিবসে মাঠে নামলো বিজেপি। আজ ইকো পার্কে শরীর চর্চা করতে গিয়েই দিলীপ ঘোষ পায়ের আগে বল নিয়ে দৌঁড়ান মাঠ জুড়ে। খেলা হবে দিবসকে কটাক্ষ করে তিনি বলেন, ”খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে।
আরও পড়ুনঃ কাবুল বিমানবন্দরে গুলিবর্ষন তালিবানের, নাগরিক স্বার্থে আসরে এবার আমেরিকা। #Afganistan
এদিনের খেলায় গোলও করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই। ” এরপরই দিলীপ আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। সম্প্রতি ত্রিপুরায় ঘাসফুল শিবিরের উপর আক্রমণের প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবার তাঁকেই কটাক্ষ করে দিলীপ বললেন, ”এখন বড় বড় কথা বলছেন।
আজ তৃণমূলের খেলা হবে দিবস, রাজ্য জুড়ে উন্মাদনা তুঙ্গে।
৩-৪ বছর আগেও জেলে নিয়ে যাওয়ার সময় ডাকাতরানি, চোরের রানি বলতেন। তখন পুলিশ হাততালি দিত, হাত দিয়ে গাড়ি বাজাত।” সরকারের ‘খেলা হবে দিবস’ – এর পাল্টা ‘পশ্চিমবঙ্গ বাঁচাও” কর্মসূচির ডাক দিয়েছিলো বিজেপি। সাথে ছিলো আরও নানা কর্মসূচি। ফের ১৬ই আগস্ট, তৃণমূলের খেলা হবে দিবসে ফুটবলে মাতলেন দিলীপ ঘোষ ।



