ফের একদিনে সুস্থ হলেন ৩ হাজারের বেশি আক্রান্ত। আজ মৃত্যু ৬২ জনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের একদিনে সুস্থ হলেন ৩ হাজারের বেশি আক্রান্ত। আজ মৃত্যু ৬২ জনের। করোনা ভাইরাস প্রতি মুহুর্তে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে দেশজুড়ে। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। প্রায় এক সপ্তাহ সেই সংক্রমনের গতিতে লাগাম পড়ার পর ফের কদিন হল বাড়তে শুরু করেছে সংক্রমনের গতি। সাথে ভয় বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমনের গতি কিছুটা রোধ করা সম্ভব হলেও বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা।

আরও পড়ুনঃ ফের একদিনে সুস্থ হলেন ৩ হাজারের বেশি আক্রান্ত। আজ মৃত্যু ৬২ জনের।

একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিলও। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৬৫ জন।

ফের একদিনে সুস্থ হলেন ৩ হাজারের বেশি আক্রান্ত। আজ মৃত্যু ৬২ জনের। আজকের ৩ হাজার ১৬৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৩০২ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৮৯৮ জন। যা গতকালের থেকে ৯২ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪২১ জনের। মৃত ৪ হাজার ৪২১ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬২ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১ জন।

আজকের ৩ হাজার ১১ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ৩১৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৩ হাজার ৮৩১ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩১ হাজার ৪২৭ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.০৬ শতাংশ। যা ০.০১শতাংশ কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.১৬ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন