২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, শিক্ষা নিয়ে বড়ো ভাবনা রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, করোনা কালের দশম-দ্বাদশ এবং তাদের ফলাফলের পর এখন এই পথেই হাঁটতে চাইছে রাজ্য সরকার। সূত্রের খবর দিল্লি বোর্ডের মতো সেমিস্টার ভাগ করে এই দুই শ্রেণির পরীক্ষার ভাবনা ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ ১৫ কোটি টাকার ব্যবধান, ব্যয় কম হলেও আয়ের নিরিখে তৃণমূল কে টেক্কা দিল সিপিআইএম!

আজ, মঙ্গলবার এই ভাবনার কথা জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী। তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরেই শিক্ষামন্ত্রী পদে ফিরিয়ে এনেছেন ব্রাত্য বসুকে। মন্ত্রীত্ব পেয়েই তিনি তৎপর হয়েছিলেন করোনা কালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে। যদিও পরিস্থিতি বিচারে পরীক্ষার বদলে অন্য মূল্যায়ন পন্থায় দেওয়া হয়েছে শিক্ষার্থীদের নাম্বার।

২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, শিক্ষা নিয়ে বড়ো ভাবনা রাজ্য সরকারের
২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, শিক্ষা নিয়ে বড়ো ভাবনা রাজ্য সরকারের

তার পরেই এবার স্কুল পড়ুয়াদের নিয়ে নয়া ভাবনা ভাবছেন তিনি। আজ মঙ্গলবার ব্রাত্য বসু জানান, দিল্লি বোর্ডের মতোই আগামী শিক্ষাবর্ষ থেকে দশম-দ্বাদশ পরীক্ষা ২টি সেমিস্টারে নেওয়ার কথা ভাবছে রাজ্য শিক্ষা দফতর। একই সঙ্গে তিনি জানান, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

আগামী শিক্ষাবর্ষ থেকে ২টি সেমিস্টারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের।

২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, শিক্ষা নিয়ে বড়ো ভাবনা রাজ্য সরকারের
২টি সেমিস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, শিক্ষা নিয়ে বড়ো ভাবনা রাজ্য সরকারের

রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে ইতিমধ্যে পর্ষদ এবং সংসদের কাছে প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মান্যতা দেবে রাজ্য সরকার। সেমিস্টার সিদ্ধান্তে সিলমোহর না পড়লেও কয়েক ঘন্টাতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। এই পন্থায় আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য তা কতটা ভালো বা কতটা মন্দ তাই নিয়ে চলছে জোর চর্চা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন