নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তে বাংলায় করোনার প্রকোপ কিছুটা কমলেও, এখনো নিয়ন্ত্রণে আসেনি। গবেষকদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় সচেতনতা এবং টিকাকরণ। বাংলার মুখ্যমন্ত্রী বারবার দরবার করেছেন প্রধানমন্ত্রীর কাছে। টিকা মূল্য থেকে টিকা বন্টননীতির ওপর প্রশ্ন তুলেছেন একাধিক বার। কেন্দ্রের তরফের স্বীকার করা হয়েছে বিজেপি শাসিত রাজ্য গুলির তুলনায় টিকা কম এসেছে বাংলায়।
আরও পড়ুনঃ লাগাতার বন্যায় দক্ষিণবঙ্গে মৃত ১৬, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
তবে টিকাবন্টন এবং প্রদানে কেন্দ্রের তরফে প্রশংসা করা হয়েছে মমতা সরকারের। মুখ্যমন্ত্রী মমতা মন্ত্রী থেকে বিধায়ক সকলকে দায়িত্ব দিয়েছেন কোভিড নিয়ন্ত্রণের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চন্দননগরের বিধায়ক এবং তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন নয়া উদ্যোগ নিয়েছেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগনের পাশে থাকতে রাস্তায় নেমেছেন তিনি। এবার চন্দন নগরের জগদ্ধাত্রী পুজোর কর্মকর্তাদের জন্য উদ্যোগী হয়েছেন মন্ত্রী বিধায়ক। চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর আগেই চন্দননগর পৌরনিগম ও হুগলি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিচালনাকে সার্বিক ভাবে সহযোগিতা ও সফল করতে চন্দননগরের সকল জগদ্ধাত্রী পুজা কমিটির সদস্যদের টিকাকরণের ব্যবস্থা করেছেন তিনি।
আগামীকাল চন্দননগর রবীন্দ্রভবনে সকাল ১১টায় সকলকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ক্রমপর্যায়ে চলবে এই করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন স্বয়ং।



