বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’, সমারোহর মাঝেই ছিঁড়লো হোর্ডিং-ব্যানার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’, গত দিন কয়েক ধরেই একপ্রকার সমারোহ চলছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে। আইপ্যাক ইস্যুকে কেন্দ্র কয়ে দিন কয়েকে বেশ কয়েকজন প্রথম সারির মুখ বাংলা থেকে ত্রিপুরায় গেলেও আর কিছুক্ষণেই পা রাখবেন খোদ তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ তৈরি হল নয়া ইতিহাস, অলিম্পিক্সের সেমিফাইনালে প্রথম বার ভারতীয় মহিলা হকি টিম

অভিষেক আগরতলা পৌঁছনোর আগেই পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসুরা। এদিকে সকাল ১০টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে 6C9409 ইন্ডিগো চার্টার্ড ফ্লাইটে আগরতলার উদ্দেশে রওনা দিত্যেছেন অভিষেক। কিছুক্ষণেই বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’ পদার্পণ করবেন।

বাংলায় দাঁড়িয়েই জানিয়েছিলেন মাথায় ত্রিপুরেশ্বরীর আশির্বাদ নিয়েই ত্রিপুরা জয়ের লক্ষ্যে নামছে মমতার দল। বার বার সাফ ইঙ্গিত এসেছে বাংলা বিজয়ের পর এবার দেশ বিজয়ের লক্ষ্যে প্রথম টার্গেট ত্রিপুরাই। বিপ্লবের রাজ্যে ঘটা আইপ্যাক ইস্যু বরং সেই যুদ্ধের তেজ আর গতি বাড়িয়েছে কিছুটা।

বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘খেলা হবে’, ময়দানে আজ স্বয়ং অভিষেক। 

বিপ্লবের রাজ্যে তৃণমূলের 'অভিষেক', সমারোহর মাঝেই ছিঁড়লো হোর্ডিং-ব্যানার
বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’, সমারোহর মাঝেই ছিঁড়লো হোর্ডিং-ব্যানার

সময় পিছিয়ে আজ ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক। বিপ্লবের রাজ্যে গিয়েই কোভিড বিধি মেনে পুজো দেবেন মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে। তোড়জোড় চলছে জোরকদমে। তার পরেই দুপুর ৩টে নাগাদ যুদ্ধের ডঙ্কা বাজাতে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

তবে যখন গোটা দেশ তাকিয়ে আছে বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’-এর দিকে। #EBARTRIPURA হ্যাশট্যাগ নিয়ে, অভিষেকের বক্তব্য আর কর্মসূচির দিকে। তার আগেই কিছু জাগায় ঘটেছে ছন্দপতন। ত্রিপুরার তৃণমূল সভাপতি আশিষ লাল সিংহ এর মতে অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে এবং বেশ কিছু জায়গায় মমতা-অভিষেকের ছবি সহ হোর্ডিং-ব্যানার লাগানো হয়েছিল।

বিপ্লবের রাজ্যে তৃণমূলের 'অভিষেক', সমারোহর মাঝেই ছিঁড়লো হোর্ডিং-ব্যানার
বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’, সমারোহর মাঝেই ছিঁড়লো হোর্ডিং-ব্যানার

কাল রাতের অন্ধকারে ছেঁড়া হয়েছে সেগুলি। সূত্রের খবর দুপুর দেড়টা নাগাদ সেখানের স্থানীয় নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গোটা ত্রিপুরা জুড়ে আয়োজন দেখে ওয়াকিবহাল মহলের মতে বাংলায় বসে দিলীপ ঘোষ যতই বলুক না কেন, ত্রিপুরায় তৃণমূলের কিছু নেই, আদপে সেখানেও গুঞ্জন উঠেছে ‘খেলা হবে’র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন