হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ, সরানো হল প্রাক্তন আমলা দেবাশিস সেনকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ, সরানো হল প্রাক্তন আমলা দেবাশিস সেনকে। দীর্ঘদিন বাদে হিডকোর চেয়ারম্যান পদে বদল আনা হয়েছে আজ। বাম জমানার আবাসন মন্ত্রী গৌতম দেবের পর এই প্রথম কোন মন্ত্রী বসলেন হিডকোর চেয়ারম্যান পদে। যদিও গৌতম দেবই প্রতিষ্ঠাতা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন বা হিডকোর।

আরও পড়ুনঃ বাংলায় বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, ৬ জেলায় জারি হল চরম সতর্কতা।

হিডকো প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত সাধারণ মানুষের আবাসন সমস্যা সমাধানের উদ্দেশ্যেই। তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব ভালভাবেই সাজিয়েছিলেন হিডকোর ইনফাস্ট্রাকচার। হিডকো স্থাপনের পর ভোল বদলে যায় রাজারহাট-নিউটাইনের। শতাধিক আবাসন, সাথে একাধিক দর্শনীয় বহুতল গড়ে ওঠে। আর শুধু আবাসন নয় পর্যটনেও দিশা দেখিয়েছে হিডকো।

ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, নজরুল তীর্থ ও রবীন্দ্র তীর্থ গড়ে উঠেছে হিডকোর তত্বাবধানেই। এতদিন হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন আমলা দেবাশিস সেন। গত বছরের ৩১ জানুয়ারি তিনি অবসর নেন। কিন্তু তারপরেও তাঁর হাতেই হিডকোর দায়িত্ব দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছরের ২২শে জানুয়ারি তাঁকে ২ বছরের জন্যে হিডকোর দায়িত্ব দিয়েছিলেন মমতা।

কিন্তু সেই দুবছরের মেয়াদ পূর্ণ করার আগেই সরিয়ে দেওয়া হল দেবাশিস সেন কে। তাঁর যায়গায় হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ হাকিম কে বসানো হল এদিন। কিন্তু কোন কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রাক্তন আমলা দেবাশিস সেন কে সরিয়ে দেওয়া হল তাঁর কোন উত্তর পাওয়া যায়নি।

হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ, সরানো হল প্রাক্তন আমলা দেবাশিস সেনকে।

হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ, সরানো হল প্রাক্তন আমলা দেবাশিস সেনকে।
হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ, সরানো হল প্রাক্তন আমলা দেবাশিস সেনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন