ভূয়ো ভ্যাকসিন কান্ডে সুকিয়া স্ট্রিটে BJP বিক্ষোভ, গ্রেপ্তার রাহুল সিনহা সহ একাধিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভূয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে বাংলার বুকে চলতে থাকা ভ্যাকসিন কেলেঙ্কারির ঘটনা। ইতিমধ্যেই ধরা পড়েছে মূল পান্ডা দেবাঞ্জন দেব সহ আরও অনেকে। রাজ্যের বিরোধী দলগুলি আওয়াজ উঠিয়েছে ঘটনায় শাসক দলের বিরুদ্ধে বারবার।

আরও পড়ুনঃ অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, যোগদানের প্রস্তাব পেলেন নির্দল সাংসদ

গেরুয়া শিবিরের তরফে ঘটনায় মুখ্যমন্ত্রী যোগের কথাও বলা হয়েছ একাধিক বার। আজ সেই ভ্যাকসিন কান্ডের প্রতিবাদ দেখাতেই পথে নেমেছিল বঙ্গ বিজেপি। পরিকল্পনা মতো সোম সকালেই সুকিয়া স্ট্রিটে জড়ো হন প্রচুর বিজেপি কর্মী-সমর্থকরা। জনসমাগম দেখে পুলিশি তরফ থেকে সতর্ক করা হয়েছিল এই পরিস্থিতিতে জমায়েত করে বিক্ষোভ না দেখানোর জন্য।

ভূয়ো ভ্যাকসিন কান্ডের প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার বিজেপি নেতা-কর্মীরা। 

ভূয়ো ভ্যাকসিন কান্ডে সুকিয়া স্ট্রিটে BJP বিক্ষোভ, গ্রেপ্তার রাহুল সিনহা সহ একাধিক
ভূয়ো ভ্যাকসিন কান্ডে সুকিয়া স্ট্রিটে BJP বিক্ষোভ, গ্রেপ্তার রাহুল সিনহা সহ একাধিক

প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা আইন গ্রহণ করবে বলে জানান হয়েছিল। সূত্রের খবর পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করেই শুরু হয় জনসমাগম। কিচ্ছুক্ষণের মধ্যেই শুরু হয় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা।

ভূয়ো ভ্যাকসিন কান্ডে সুকিয়া স্ট্রিটে BJP বিক্ষোভ, পুলিশ-বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। জমায়েত সরাতে গিয়ে বাড়তে থাকে বিক্ষোভ। স্থানীয় সূত্রের খবর একে একে বিবাদে জড়য়ে পড়েন উপস্থিত নেতা কর্মীরা। বচসায় জড়ান খোদ রাহুল সিনহা। তার পরেই রাহুল সহ একাধিক নেতা কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন