বিধি উপেক্ষা করে সারারাত পার্টি দ্যা পার্কে, গ্রেপ্তার ৩৭

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধি উপেক্ষা করে সারারাত পার্টি দ্যা পার্কে, করোনা কালে ধীরেধীরে সব কিছু খুললেও তা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে। নির্দিষ্ট সময়ে। কিন্তু সেই নিয়মের পরোয়া না করেই সপ্তাহ শেষে পার্ক হোটেলে কোভিড বিধি উপেক্ষা করেই চলেছে রাতভর পার্টি।

আরও পড়ুনঃ কাপ্পা-ডেল্টা ভ্যারিয়েন্টেও স্বস্তি, দিনে দিনে দেশে কমছে সংক্রমণ

ঘটনার আঁচ পেয়েই ৩ জন আইপিএস এর নেতৃত্বে ৫০ জন পুলিশ তদন্তে নেমেছিলেন। তল্লাশি চালিয়ে সেখানে গ্রেপ্তার করা হয় ৩৭ জনকে। সূত্রের খবর পার্কে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মার্সিডিজ সহ একাধিক দামি গাড়ি। সঙ্গে পুলিশ পেয়েছে গাঁজা, মদ একাধিক দ্রব্য। বিরাট মাপের সাউন্ড বক্স, মোবাইল ফোন সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

বিধি উপেক্ষা করে সারারাত পার্টি দ্যা পার্কে, গ্রেপ্তার ৩৭ 

এদিকে ৫০ জন অফিসার মিলে তল্লাশি চালাতে গেলে প্রাথমিক ভাবে বাধা দেওয়া হয় তাঁদের। সেই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা আইন এবং সরকারি কর্মীদের নির্দিষ্ট কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উপস্থিত ব্যক্তিদের। এমনকি পুলিশের সঙ্গে বচসা হাতাহাতির কারণে জামিন অসহ্য ধারায় মামলা হয়েছে বলেও খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন