মহিলাদের স্বল্পবাসের কারণেই ধর্ষণ বাড়ছে দেশে! ফের বিতর্কিত মন্তব্য পাক প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহিলাদের স্বল্পবাসের কারণেই ধর্ষণ বাড়ছে দেশে! বক্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তার এই বক্তব্য নিয়েই আন্তর্জাতিক স্তরে এবং সাইবার দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে। কি বলেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান?

আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিক নিয়োগে ফের বেনিয়ম? যোগ্যদের চাকরি দিতে নজিরবিহীন উদ্যোগ কমিশনের।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, “যদি একজন মহিলা স্বল্পবসনা হয়ে ঘুর বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য। এর ফলে মন চঞ্চল হতে পারে পুরুষের। যদি না তিনি রোবট হন। এটা একটা খুব সাধারণ বোধের ব্যাপার।’’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওই সাংবাদিক ইমরানকে প্রশ্ন করেন পাকিস্তানের লাগাতার বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্থা নিয়ে তাঁর সরকার কী ব্যবস্থা নিয়েছেন?

আর এই প্রশ্নের উত্তরেই ইমরানের এই বিতর্কিত মন্তব্য। শুধু এইটুকু বলেই থেমে থাকেনি ইমরান খান । তিনি ওই সাক্ষাৎকারে আরো বলেছেন,”কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার নেই।’’

মহিলাদের স্বল্পবাসের কারণেই ধর্ষণ বাড়ছে দেশে!  প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে পাকিস্তানের ধর্ষণ নিয়ে ওই একই রকম মন্তব্য করে নিজের দেশের নাগরিকদের বিরাগভাজন হয়েছিলেন তিনি। কিন্তু সেই একই বক্তব্য ফের নিজেকে বিতর্কিত করে তুললেন পাক প্রধানমন্ত্রী। তাঁর এই বক্তব্যকে ইস্যু করতে বিন্দুমাত্র পিছুপা হয়নি বিরোধী রাজনৈতিক দল। এমনকি পাক সংবাদমাধ্যমও প্রধানমন্ত্রীর এই মন্তব্যের নিন্দা করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন