করোনা এফেক্ট, গতবারের মতই এবারও জনসমাগমহীন রথযাত্রা পুরীতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা এফেক্ট, গতবারের মতই এবারও জনসমাগমহীন রথযাত্রা পুরীতে। আগামী ১২ ই জুলাই জগন্নাথদেবের রথযাত্রা। প্রতিবছর মহাসমারোহে কয়েক লক্ষ মানুষের সমাগমে পুরীতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। কিন্তু গতবছর তাতে বাধ সাধে করোনা। যার ফলে প্রথমবার প্রায় জনসমাগমহীন ভাবে সেবাইতদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। মনে করা হয়েছিল গতবারের না পাওয়া এবার মনের মত করে উপভোগ করে নেওয়া যাবে।

আরও পড়ুনঃ নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা।

তবে এবারও সেই বাধ সাধল করোনার দ্বিতীয় ঢেউ। তাই গতবারের মত করেই এবারও পুরীতে হতে চলেছে অতি জনপ্রিয় রথযাত্রা। এবারের রথযাত্রায় কোনও পূণ্যার্থী অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে ওড়িশা সরকারের তরফে। একমাত্র জগন্নাথ মন্দিরের সেবায়েতরাই রথের অনুষ্ঠানে হাজির হবেন। গত বছর রথযাত্রা নিয়ে শীর্ষ আদালত যে নির্দেশ দেয়, সেই নিয়ম অনুযায়ী এবার পালন করা হবে রথযাত্রা। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরের যে সেবায়েতরা রথযাত্রার অনুষ্ঠানে থাকবেন, তাঁদের প্রত্যেকের কোভিড  নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। রথযাত্রার ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর রিপোর্ট জমা করতে হবে বলেও জানান ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে জানা।

করোনা এফেক্ট, গতবারের মতই এবারও জনসমাগমহীন রথযাত্রা পুরীতে। পাশাপাশি প্রত্যেক সেবায়েত ভ্যাকসিন নিলে, তবেই তাঁদের ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি মিলবে বলেও জানানো হয়েছে। কোভিড বিধি মেনে রথযাত্রার অনুষ্ঠান এবার পালন করা হবে বলে জানানো হয়। পাশাপাশি রথের রশি টানতে ৫০০-র বেশি সেবায়েতকে কিছুতেই ওই অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে স্পষ্টভাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন