নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা। করোনার বিরুদ্ধে দীর্ঘকালীন লড়াই জেতার একমাত্র পথ ব্যাপক হারে টীকাকরণ। একথা বারবার বলছেন বিশেসজ্ঞ ও চিকিৎসকেরা। এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই দেশে অক্সিজেনের সাথেই ব্যাপক হারে অভাব দেখা যাচ্ছিল ভ্যাকসিনের। চাহিদার তুলনায় জোগান অনেক কম থাকায় বারবার ভ্যাকসিন ড্রাইভে ধাক্কা খেতে হচ্ছিল রাজ্যগুলিকে। এমন অবস্থায় রাজ্যগুলি ভ্যাকসিনের দাম কমাতে বা বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রকে বারবার অনুরোধ করতে থাকে।

আরও পড়ুনঃ নিউটাউন এনকাউন্টারে নয়া মোড়, উঠছে দুষ্কৃতিদের পাকিস্তান যোগের ইঙ্গিত

এদিকে গত সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এবার সমগ্র দেশবাসীকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। প্রসঙ্গত গতকাল টিকার আকাল থাকার জন্য কলকাতায় বন্ধ ছিল কোভিশিল্ডের টিকাকরণ। কলকাতায় টীকার যোগান কম থাকায় একপ্রকার টিকাকরণে ধাক্কা লাগে।তারই মধ্যে কলকাতা পুরসভা ঘোষণা করে আধার কার্ড হাতে নিয়ে 45 বছর বা তার বেশি বছর বয়সীরা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র গেলে টিকা পাবেন। এছাড়াও সুপারস্পেডারদের মেগা সেন্টারগুলি থেকে টিকা দেওয়া হবে। ভ্যাকসিন অন হুইলস এবং ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি যথারীতি চলবে। আমরা যারা সেন্টার গুলি থেকে ভ্যাকসিন নিতে চাইবেন তারা সেইভাবেই টিকা নিতে পারবে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই করোনার টিকা নিয়ে সংকট দেখা দিয়েছিল বাংলা জুড়ে। টীকার জোগান নিয়ে কেন্দ্রকে বহুবার আক্রমন শানায় রাজ্য।

এরই মধ্যে এক নয়া তথ্য কঠিন পরিস্থিতির মধ্যেও আনন্দ দিয়েছে রাজ্যবাসীকে। মেট্রো শহরগুলির মধ্যে টীকা প্রদানে প্রথম স্থানে রয়েছে তিলোত্তমা কলকাতা। আজ সংবাদ পত্রিকার খবরের ছবিসহ এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে ভ্যাকসিনের নিরিখে কলকাতায় এগিয়ে।। সেখানে আরও লেখা রয়েছে টিকাদানে মেট্রো শহরের মধ্যে তিলোত্তমাই প্রথম। অনেকে কমেন্ট করেছেন তাঁর এই পোস্টটিতে।

নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা। একজন লিখেছেন কলকাতার মত আমডাঙা বিধানসভা কেন্দ্রের ভ্যাকসিন এর ব্যবস্থা করলে ভালো হয়। এখানে গ্রামীণ হাসপাতালে খুব ভিড় হচ্ছে মারপিট হচ্ছে। আবার কেও লিখেছেন গ্রেট অ্যাচিভমেন্ট ‌। একজন লিখেছেন আপনি আছেন কলকাতা সুরক্ষিত আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন