নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে একগুচ্ছ নয়া নিয়মে হবে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার মারাত্মক প্রভাব পড়েছে দেশের শিক্ষাব্যবস্থাতেও। গতবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মত অতিগুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবারেও ইতিমধ্যেই স্থগিত হয়েছে কেন্দ্রের মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাড়াও জয়েন্ট এন্ট্রান্স, নিটের মত মহা গুরুত্বপূর্ণ পরীক্ষা।
আরও পড়ুনঃ একের পর এক দলত্যাগী, দিলীপের জেলাতেই রাজ্য বিজেপি যেন গড়ের মাঠ।
পরিবর্ত পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হয় সেই নিয়ে আলোচনা চলছে। এদিকে রাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে কয়েক মাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুলাইয়ে। এবং মাধ্যমিক পরীক্ষা হবে আগস্টে। আর এবার নয়া পরিস্থিতিতে একগুচ্ছ নতুন নিয়মে পরীক্ষা হওয়ার কথা জানালো শিক্ষা পর্ষদ। দেখে নেওয়া যাক কি কি নিয়ম পরিবর্তনে হতে চলেছে এবারের পরীক্ষা। এবার প্রথম ৯০ নম্বরের পরীক্ষা হবে ৪৫ নম্বরে, ৮০ নম্বরের পরীক্ষা হবে ৪০ নম্বরে। অর্থাৎ অর্ধেক নম্বরে হতে চলেছে এবারের পরীক্ষা।
দুটি পরীক্ষার সময়ই কমে ৩ ঘণ্টার বদলে হচ্ছে ১ ঘণ্টা ৩০ মিনিটে। উত্তর দিতে হবে প্রশ্নপত্রে যা বলা থাকবে তার অর্ধেক। ৯ দিনের সময়সীমার মধ্যে শেষ করতে হবে দুটি পরীক্ষাই। শুধুমাত্র আবশ্যিক বিষয়ে পরীক্ষা হবে। হোম সেন্টারে পরীক্ষা হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। এদিকে মাধ্যমিকের ক্ষেত্রে অসুবিধা না হলেও উচ্চ মাধ্যমিকে ৫২ টি বিষয় রয়েছে। সেক্ষেত্রে মোট ১৫টি আবশ্যিক বিষয়ের সঙ্গে ২ থেকে ৩ টি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এবং সেগুলি ৯ দিনের মধ্যে শেষ করা হবে।
করোনা আবহে একগুচ্ছ নয়া নিয়মে হবে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যে বিষয়গুলিতে পরীক্ষা হবে না সেগুলির নম্বর স্কুলের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে। এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ খুব শীঘ্রই জানাবে বলেই সূত্রের খবর।



