নজরবন্দি ব্যুরোঃ হাসপাতালের বেডে শুয়েই রাজ্যের হালহকিকত জানছেন বুদ্ধদেব! দিন কয়েক পেরিয়ে গেল, অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো নার্সিংহোমে চিকিৎসকদের তত্বাবধানে রিয়েছেন তিনি। গতকাল মেডিক্যাল টিম বুলেটিনে জানিয়েছিল অক্সিজেন স্যাচুরেশন থেকে রক্তে শর্করার মাত্রা সব মোটামোটি ঠিক থাকলেও শুকনো কাশি ভগাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুনঃ দিল্লি যাননি আলাপন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে কেন্দ্র!
বেশ কয়েকদিন আগেই করোনা থাবা বসিয়েছে বর্ষীয়ান কমরেডের শরীরে। একই সঙ্গে রিপোর্ট পজেটিভ আসে স্ত্রীরও। তিনি হাসপাতালে গেলেও প্রথমের কদিন নিজের জেদের বসেই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন বুদ্ধবাবু। কিন্তু গত সপ্তাহের শুরুতেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় ৮০ তে। তার পর আর কোন রকম দেরি না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আনা হয়েছিল হাসপাতালে। প্রথম দিন থেকেই ৬ জন চিকিৎসকের মেডিক্যাল টিম দেখভাল করছেন তাঁর।
সূত্রের খবর, আজ কিছুটা ভালো আছেন বুদ্ধদেব। অক্সিজেন স্যাচুরেশন আছে ৯৬, প্রতি মিনিটে ২ লিটার অক্সিজেন নিচ্ছেন তিনি। হৃদস্পন্দন প্রতি মিনিটে ৬৪, রক্তচাপও স্বাভাবিক এই মুহুর্তে। রেমডেসিভির ৫টির কোর্স শেষ হয়েছে, চলছে দুটি ইঞ্জেকশন, তবে সেগুলিও ধীরে ধীরে মাত্রা কমানো হবে বলেই জানানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালের বিছানায় শুয়েই রাজ্যের হালহকিকত জানছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকাল রাতেই খবর দেখতে চেয়েছিলেন, তবে না দেখলেও শুনেছেন সব খবর।



