নজরবন্দি ব্যুরোঃ দুই ডোজে দুরকম ভ্যাকসিন? তাতেও নেই কুছ পরোয়া, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। করোনার মারণ কামড়ের মাঝেই দেশ জুড়ে চলছে ভ্যাকসিন প্রদান কর্মসূচী। কিছুদিন আগে রাশিয়ার স্পুটনিক ৫ ভ্যাকসিন এলেও আপাতত ব্যাপক হারে প্রদান হচ্ছে দুই ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাকসিন। প্রত্যেক ব্যক্তিকে কিছু সময়ের ব্যবধানে দুইবার নিতে হবে ভ্যাকসিন।
আরও পড়ুনঃ মৃত্যুবার্ষিকীর ঠিক আগে ফিরে এল সুশান্ত মামলা, গ্রেফতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি।
কোন ব্যক্তি প্রথমবার যে ভ্যাকসিন নেবে তাকে দ্বিতীয়বারও নিতে হবে একই ভ্যাকসিন। এমনই নির্দেশ এতদিন দিয়েছিলেন চিকিৎসক বিশেষজ্ঞরা। কেন্দ্রের তরফ থেকেও এতদিন পর্যন্ত তেমনই নির্দেশিকা জারি রয়েছে। কিন্তু এই ব্যাপারে এবার উল্টো কথা শোনা গেল তাদের মুখে। একই ব্যক্তি দুই রকমের ভ্যাকসিন নিলেও নাকি কোনও সমস্যা হবে না। এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি স্বাস্থ্যকেন্দ্রে একই ব্যক্তিদের প্রথম ডোজে এক সংস্থার ভ্যাকসিন ও দ্বিতীয় ডোজে অন্য একটি সংস্থার ভ্যাকসিন দেওয়া হয়েছিল।
যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েই বড়সড় প্রশ্ন উঠে যায়। আর কেন্দ্রের নয়া দাবিতে আরও উস্কে গেল সেই বিতর্ক। কারন বিশেষজ্ঞরা কেন্দ্রের এই মত নিয়ে দ্বিধাবিভক্ত। এদিকে, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশের ২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৬৬০ জন করোনার ভ্যাসকিন নিয়েছেন। মহামারী মোকাবিলায় দ্রুত টিকাকরণের উপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।
দুই ডোজে দুরকম ভ্যাকসিন? তাতেও নেই কুছ পরোয়া, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। যদিও চাহিদা অনুযায়ী যোগান না থাকায় ব্যাপক হারে ভ্যাকসিন প্রদান সম্ভব হচ্ছে না। তাই টীকাকরণের সাথেই জোর দিতে হবে টীকা উৎপাদনে তেমনই পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞমহল।



