সেপ্টেম্বরে নির্দিষ্ট দিনেই হবে লকডাউন, জানিয়ে দিল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেপ্টেম্বরে নির্দিষ্ট দিনেই হবে লকডাউন, জানিয়ে দিল রাজ্য সরকার। কেন্দ্র যাই বলুক না কেন, বাংলায় কন্টেনমেন্ট জোন গুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল। ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আনলক পর্ব ৪। এর মধ্যেই বাংলায় সম্পূর্ণ লকডাউন হচ্ছে বলে স্পষ্টভাবে জানানো হল নবান্নের তরফে।

আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শোকস্তব্ধ ভারত। #BreakingNews

৭,১১,১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন। নয়া নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর অবধি লকডাউন রাজ্যে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০ নয় বন্ধ থাকবে ৩০ সেপ্টেম্বর অবধি। তবে আগে ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছিলো। চতুর্থ পর্বের আনলক নির্দেশিকায় ট্রেন এবং মেট্রো পরিষেবা দেওয়ার ছাড়পত্র মিললেও স্কুল, কলেজ খুলবে কিনা সেই নিয়ে রয়েই গিয়েছিলো যথেষ্ট সন্দেহ।

সেপ্টেম্বরে নির্দিষ্ট দিনেই হবে লকডাউন। নির্দেশিকা দিয়েছে নবান্ন। এদিকে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুলের ক্ষেত্রে বেশকিছু নিয়মও শিথিল করা হবে শোনা গিয়েছিলো। কিন্তু এখন কেন্দ্র আর রাজ্যের এই ভিন্ন সিদ্ধান্তে শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় আছে রাজ্যের মানুষ। উল্লেখ্য, কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে পারবে না রাজ্য সরকার। এই মর্মে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও বহাল থাকবে লকডাউন বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে লকডাউনের ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন আপাতত সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ সম্পুর্ন লকডাউন থাকবে রাজ্য। বাকি দিন গুলি পরে ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে কনটেনমেন্ট জোনের বাইরে কোথাও লকডাউন করা যাবে না।

কনটেনমেন্ট জোনে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানিয়েছে কেন্দ্র। তবে স্কুল খোলা হচ্ছে কনটেনমে্নট জোনের বাইরে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।শিক্ষক ও অশিক্ষক কর্মীরা আগামী ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যাবেন। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পঞ্চাশ শতাংশ একসাথে স্কুলে থাকতে পারবেন। সাথে সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলাভিত্তিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠানে ২১ সেপ্টেম্বর থেকে ১০০ জন করে জমায়েত হতে পারবেন। ২১ সেপ্টেম্বর থেকে খুলবে ওপেন এয়ার থিয়েটারও। তবে বন্ধই থাকছে আন্তর্জাতিক বিমান পরিবহন এবং সিনেমা হল বা থিয়েটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন