প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শোকস্তব্ধ ভারত। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শোকস্তব্ধ ভারত। গত কয়েকদিন কোমাচ্ছন্ন থাকার পর অবশেষে লড়াই শেষ। সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার বিকেল ৫টা ৪৬ মিনিট নাগাদ প্রণববাবুর প্রয়াত হওয়ার খবর টুইট করে জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ অবশেষে অক্টোবরের মধ্যেই রাজ্যে কলেজগুলির ফাইনাল পরীক্ষা।

তার পরেই তিনি গভীর কোমায় চলে যান। আজ সন্ধ্যেতে তার মৃত্যু হয়। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর জন্ম প্রণব মুখোপাধ্যায়ের। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশ জুড়ে। ছেলে অভিজিৎ টুইট করে  মৃত্যু সংবাদ জানার পরেই শোকে মুহ্যমান হয়ে পরেন বীরভুমের কীর্ণাহারের মানুষ।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবিধানিক নানা দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছিলেন সেসব পদ থেকে। তবু অভিভাবকের মতো আশ্রয় হয়ে ছিলেন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে।গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায়। তারপরই দিল্লির কনটেনমেন্ট সেনা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।

করোনা পরীক্ষা করানো হলে পজেটিভ রিপোর্ট আসে। টুইটারে সে রিপোর্ট জানিয়ে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের সতর্কও করে দেন তিনি। এরপর মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকেই কোমায় আচ্ছন্ন ছিলেন প্রণব বাবু। হাসপাতাল সূত্রে খবর প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য একেবারেই ভাল ছিলনা। জটিল অপারেশন করে জমাট বাঁধা রক্ত বার করে দেওয়া হলেও চরম শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। করোনা, মাথায় আঘাত লাগার পাশাপাশি তাঁর শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্য হারিয়েছিল। তাঁর ওপর গত ২০ বছর ধরে তিনি ডায়াবেটিক ছিলেন।

চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে প্রণব মুখোপাধ্যায়ের বয়েস হয়েছিল ৮৫ বছর। ২০১৪ সালে প্রণববাবু জটিল ভাবে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেবারের ধাক্কা কাটিয়ে ওঠেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি তথা বর্ণময় রাজনৈতিক চরিত্র প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ ভারত। ২০১২-র ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে দায়িত্ব পালন করেন ২০১৭-র ২৫ জুলাই পর্যন্ত। ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ ভারতীয় রাজনীতির চাণক্য প্রণব মুখোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন