“দলত্যাগীদের ৬ মাস মনিটরিং করা উচিত, তারপর সিদ্ধান্ত “, কড়া বার্তা সৌগতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘এখনই ফেরানো উচিত নয়’, দলত্যাগীদের মনিটরিংয়ের নিদান দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বাংলা দখল করতে চেয়েছিল বিজেপি।কিন্তু হয়নি; পরিবর্তে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। বিধানসভা ভোটের আগে টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে যাঁরা একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন,এখন তাঁদের অধিকাংশের গলায় অন্য সুর।

আরও পড়ুনঃ জুলাই-এ হতে পারে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ১লা জুনের পর

সেইসব  দলত্যাগীরা নিজেদের ভুল বুঝতে ফের ‘দিদি’র কাছে ফিরতে চাইছেন। এবিষয়ে মুখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সাফ জানালেন, আগামী ৬ মাস দলে এন্ট্রি পাবেন না কেউ। প্রসঙ্গত উল্লেখ্য,তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা নির্বাচনে বহু পুরনো সৈনিককে টিকিট দেয়নি। বরং একাধিক নতুন মুখেই ভরসা রেখেছিল দল। যার ফলে প্রকাশ্যে চলে এসেছিল অন্তর্কলহ। বহু সক্রিয় তথা প্রথম সারির নেতা-কর্মী ফুল বদলে যোগ দিয়েছিলেন বিজেপিতে।

তবে পরবর্তীকালে তাঁদের মধ্যে অধিকাংশই টিকিট বদলেও সুবিধা করতে পারেননি। বিজেপিও ভোটে লড়ার সুযোগ দেয়নি তাঁদের। এরপর তৃণমূল বিপুল ভোটে জয় লাভ করার পর অনেকেই তাঁদের ভুল বুঝেছেন। সম্প্রতি সোনালী গুহ, অমল আচার্যর মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন।

কিন্তু তৃণমূলের তরফে সেভাবে কিছু জানানো হয়নি এবিষয়ে। ফলে দলত্যাগীরা ফের দলে ফিরতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিলই। রবিবার এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “আমাকে অনেকেই রোজ ফোন করছেন।কিন্তু দলবদলুদের এখনই ঘরে ফেরানো উচিত নয় বলেই আমার মনে হয়। এতে যারা দলের জন্য লড়ে গিয়েছেন তাঁদের মনোবল ভেঙে যাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন