মহিলা দলের কোচ হিসেবে রামনকে ছাঁটাই করা নিয়ে চরম ক্ষুব্ধ বোর্ড প্রেসিডেন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহিলা দলের কোচ হিসেবে রামনকে ছাঁটাই করা নিয়ে চরম ক্ষুব্ধ বোর্ড প্রেসিডেন্ট। সদ্য ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন স্পিন বোলার রমেশ পাওয়ার। বিশেসজ্ঞ প্যানেল অরুনলাল, রুদ্রপ্রতাপ সিং ও আরও একজনের টিম তাঁকে বেছে নেন কোচ হিসেবে। প্রসঙ্গত আগেও মহিলা দলের কোচের দায়িত্ব সাময়িকভাবে সামলেছেন পাওয়ার। তবে সেই সময় দলের একাধিক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সংঘাত চরমে ওঠে তাঁর। যার জেরে তাঁকে সরিয়ে নয়া কোচ হিসেবে নিয়ে আসা হয় ডব্লিউভি রামনকে।

আরও পড়ুনঃ কারণ করোনা, প্রথা ভেঙে ভারত সেবাশ্রমে দেওয়া হল আমিষ ঢোকানোর অনুমতি।

সাফল্যও পান তিনি। দলকে নিয়ে যান টি ২০ বিশ্বকাপের ফাইনালে। এদিকে নিয়ম অনুয়ায়ী ফের কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে ভারতীয় বোর্ড। মহিলা দলের কোচ হওয়ার পদে আবেদন করেছিলেন অনেকেই। তা সত্ত্বেও ক্রিকেট মহলের ধারণা ছিল জাতীয় দলকে টি২০ বিশ্বকাপের ফাইনালে তোলার পুরস্কার স্বরূপ রামনকেই রেখে দেওয়া হবে কোচের পদে। তবে সকলকে অবাক করে বিশেসজ্ঞ কমিটি বেছে নেয় পাওয়ারকে। আর এই সিদ্ধান্তে মারাত্মক চটেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকবাজ-এর রক প্রতিবেদন অনুযায়ী, রামনকে সরিয়ে দেওয়ার পরে সৌরভ নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন।

আগের আইসিসি ইভেন্টে জাতীয় দলকে ফাইনালে তোলা কোচকে কীভাবে ছাঁটাই করা হল, তা নিয়ে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত  রামনের কোচিংয়ে মহিলা দল ২০১৮-র ডিসেম্বর থেকে ২০২০-র মার্চ পর্যন্ত পাঁচটি ওডিআই সিরিজ খেলেছে। এর মধ্যে মিতালি রাজের নেতৃত্বাধীন দল চারটিতেই জয়লাভ করেছে। একমাত্র সিরিজে হার হজম করতে হয় চলতি বছরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে।

মহিলা দলের কোচ হিসেবে রামনকে ছাঁটাই করা নিয়ে চরম ক্ষুব্ধ বোর্ড প্রেসিডেন্ট। টি২০-তে সেভাবে সফল না হলেও মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। জাতীয় দল থেকে ছাঁটাই হওয়ার পর হায়দরাবাদ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে কোচিংয়ের প্রস্তাব পেয়েছেন রামন। এদিকে প্রচণ্ড ক্ষুব্ধ প্রেসিডেন্ট ফের রামনকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন