২৪ ঘন্টায় চলে গেল ১৫৭ টি প্রাণ, বাংলায় নতুন আক্রান্তের থেকে সুস্থ হলেন বেশি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় চলে গেল ১৫৭ টি প্রাণ, ভয়াবহ পরিস্থিতি। এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন, মৃত্যু হয়েছে ৪৮ জনের।

আরও পড়ুনঃ মমতা আমাদের লোক, সিপিএম নয়! অধীরের শাস্তি চেয়ে তীব্র আক্রমণ কংগ্রেস শীর্ষ নেতার।

কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৮ জন, মৃত্যু হয়েছে ৩১ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৯৫৪ এবং ১ হাজার ১৬০। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ১৮ জনের এবং দক্ষিণ ২৪ পরগণায় মৃত্যু সংখ্যা ১৩। গত ২৪ ঘন্টায় হুগলী  জেলাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭২ জন। মৃত্যু হয়েছ ৪ জনের।

আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৪৯১ জন। ২৪ ঘন্টায় চলে গেল ১৫৭ টি প্রাণ, যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৩৩ জনের। তবে অল্প হলেও বেড়েছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৫১ জন। যা সংক্রমণের গতি ছাপিয়ে গিয়েছে।

আজকের ১৯ হাজার ১৫১ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৪৫ হাজার ৬৪৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭০ হাজার ১৩৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার ১৩২ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.২৩ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী  ৮৭.৮১ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন সার্বিক পরিসংখ্যান

bulletine

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন