করোনা রোগীদের চিকিৎসার জন্য বেড ও অক্সিজেনের ব্যবস্থা করলেন বিগ বি, ধন্যবাদ জানালো বিএমসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা দ্বিতীয় ধাক্কায় গত বছরের থেকেও খারাপ পরিস্থিতি তইতি হয়েছে দেশে। দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও বাড়ছে অ্যাক্টিভ কেস। অন্যদিকে রীতিমতো আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। এদিনের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা সারে চার হাজারের বেশি। টিকার অভাবের জন্য ব্যাহত হচ্ছে টিকাদান প্রক্রিয়া।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে ভেঙে দেওয়া হল মসজিদ, পাল্টা আদালতে যাওয়ার হুমকি অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডের।

হাসপাতগুলিতে বেডের অভাব। ফলে ভর্তি হতে পারছেন না করোনা আক্রান্তরা। করোনার দ্বিতীয় ঢেউ থাবা বসিয়েছে গ্রামীণ এলাকাতেও। সংক্রমণ রুখতে ফের লকডাউনের পথে হেঁটেছে বিভিন্ন রাজ্য। দির্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলি। এমন সময়ে বেডের অভাব মেটাতে স্কুল গুলিকে সেফ হোমে পরিনত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, জুহুর রিতাম্বারা বিশ্ববিদ্যাপীঠে ২৫ বেডের ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকবে অক্সিজেন পরিসেবাও। দেশকে করোনার কোপ থেকে বাচাতে এগিয়ে এসেছেন একাধিক তারকারা। এই কাজের জন্য সলমন, অজয়, অক্ষয়, বিরাট, অনুস্কাদের নাম একাধিকবার প্রচারে এসেছে।

সম্প্রতি অমিতাভ সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট করেন। যেখানে তিনি লিখেছেন, তাঁর সামর্থ সামান্য। তাঁর কাছে অনেক অর্থ নেই। তাঁর এই সময় সীমিত সামর্থের মধ্যে দিয়েই যতটুকু করা যায় তিনি করছেন। সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছেন। উল্লেখ্য, এর আগেও করোনার চিকিৎসার জন্য অর্থ অনুদান দিয়েছিলেন তিনি। অমিতাবের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে বিএমসি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন