এবার থেকে সরাসরি রেমডেসিভির কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি, ঘোষণা এম কে স্ট্যালিনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার সব থেকে প্রয়োজনীয় ওষুষ হল রেমডেসিভির। কিন্তু বাজারে এই আকাল। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা এই ওষুধ পেলেও পাচ্ছেন না বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীরা। সেক্ষেত্রে রোগীর পরিবারকে বলা হচ্ছে বাইরে থেকে রেমডেসিভির কেনার জন্য। এমন পরিস্থিতি হন্যে হয়ে ঘোরার পরেও তা মিলছে না। আর যারা পাচ্ছেন তাঁদের বাজারের থেকে দশগুণ বেশি দামে কিনতে হচ্ছে রেমডেসিভির।

আরও পড়ুনঃ ‘আমাকেও গ্রেপ্তার করুন’, কেন্দ্রকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে টুইট রাহুলের।

করোনার সব থেকে গুরুত্বপুর্ণ এই ওষুধ নিয়ে কালোবাজারি শুরু করেছে একদল অসাধু ব্যবসায়ী। ফলে চরম বিপত্তির মধ্যে পরতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীর পরিবারদের। এই সমস্যার সমাধানের জন্য বড় সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। এবার থেকে সরাসরি রেমডেসিভির কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলিও, জানিয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কিন্তু এর জন্য রোগীদের বিস্তারিত তথ্য দিয়ে সরকারি পোর্টালে রেমডেসিভিরের জন্য আবেদন করতে হবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে সরাসরি বেসরকারি হাসপাতালগুলির হাতে পৌছে যাবে ওষুধ। চলতি মাসের ১৮ তারিখ থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ ভাবে এগিয়ে নিয়ে যাওয়া জন্য এর উপর তামিলনাড়ু সরকারের নজরদারি থ্যাকবে।

বেসরকারি হাসপাতালের রেমডেসিভির কেনা বেচার উপর নজরদারি চালাবেন পাবলিক হেল্থ অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের আধিকারিকরা। মনে করা হচ্ছে, করোনার চিকিৎসায় এই গুরুত্বপুর্ণ ওষুধের কালোবাজারি রুখতেই সরকারের এই পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন