তিন দিনের পতনের পর ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ২৪ হাজারের কাছে নিফটি, বাড়ল সেনসেক্স

তিন দিনের পতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স ৩০০ পয়েন্টের বেশি বাড়ল, নিফটি৫০ ফের ২৪ হাজারের গণ্ডি পার করল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টানা তিন দিনের পতনের ধাক্কা সামলে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার। দিনের শুরুতেই সেনসেক্স ও নিফটি৫০ সবুজে ফিরেছে। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ সেনসেক্স প্রায় ৩১৪ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে ৭৬,৮৮৪.৭৪-তে পৌঁছয়। একই সময়ে নিফটি৫০ ৯৭.৮০ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে ২৪,০১২.২৫-এ উঠেছে।

বাজার খোলার সময়ও ছবিটা ছিল ইতিবাচক। সেনসেক্স ১৫৪.৬০ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে ৭৬,৭২৪.৯৫-তে ওপেন করে। নিফটি৫০-র শুরু হয় ৮৩.৫০ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে, ২৩,৯৯৭.৯৫ পয়েন্টে। অর্থাৎ শুরুতেই ২৪ হাজারের দোরগোড়ায় পৌঁছে যায় নিফটি।

তিন দিনের পতনের পর বাজারে এই ঘুরে দাঁড়ানোর পিছনে আন্তর্জাতিক বাজারের ইতিবাচক প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এশিয়ার একাধিক বাজারে বৃহস্পতিবার সকালে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আগের রাতে মার্কিন বাজারও তিন দিনের পতনের পর ঘুরে দাঁড়িয়েছিল।

ব্যাঙ্কিং ও আর্থিক সংস্থার শেয়ারগুলিতেও কেনাকাটার প্রবণতা দেখা গিয়েছে। Reuters-এর বাজার আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার প্রায় ১ শতাংশ করে বেড়েছিল। ছোট ও মাঝারি মূলধনের শেয়ারগুলিতেও বৃদ্ধি দেখা যায়।

এদিকে অপরিশোধিত তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এখনও বাজারের জন্য বড় ঝুঁকি হয়ে রয়েছে। ফলে দিনের শুরুতে সূচক ঘুরে দাঁড়ালেও বাজারে অস্থিরতা পুরোপুরি কেটে গিয়েছে, এমনটা বলছেন না বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন