করোনার চেন ভাঙতে সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে দমদমের বাজার-হাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার চেন ভাঙতে একে একে শুরু হচ্ছে পদক্ষেপ গ্রহণ। এই মুহুর্তে দেশ জুড়ে করোনার দ্বিতীয় পর্যায়ের  ধাক্কায় জেরবার। তার মধ্যে বাংলায় গত ১ মাস ধরে চলেছে ২১ এর নির্বাচন। মিটিং মিছিল সভা সব মিলয়ে দ্রুত গতিতে ছড়িয়েছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ করা না হলেও কলকাতায় একাধিক বাজার বন্ধ করার নোটিস ঝুলিয়েছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ ভারতের করোনা পরিস্থিতির জন্য দায়ী তিনিই! মোদীকে তুলোধনা ফরাসি সংবাদপত্রের

ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার চেন ভাঙার জন্যেই এই সিদ্ধান্ত। তার পরই আজ পদক্ষেপ নেওয়া হয়েছে দক্ষিন দমদম পৌরসভার তরফ থেকে। সূত্রের খবর আগামী ৩রা মে থেকে দক্ষিণ দমদমের দোকান বাজার শপিং মল সব কিছুই সপ্তাহে ৩ দিন বন্ধ থাকবে ২৪ ঘন্টা। সোম বুধ শুক্র বন্ধ থাকবেই বলে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সঙ্গে এও জানানো হয়েছে ওষুধ পত্র এবং চিকিৎসার সরঞ্জামের দোকান খোলা থাকবে, এবং চালু থাকবে জরুরি পরিষেবাও। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে এই পরিস্থিতিতে যদি কেউ নির্দেশ অমান্য করে দোকান খোলেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নয়া হবে বলেও জানানো হয়েছে পৌরসভার তরফ থেকে।

করোনার চেন ভাঙতে গত কালই কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার বিজ্ঞপ্তি জারি করে বাজার বন্ধের নোটিশ ঝুলিয়েছিলেন। চাঁদনী চক, এজরা স্ট্রিট, প্রিন্সেপ স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, ম্যাঙ্গো লেন সহ কলকাতার সমস্ত বড় মার্কেট ৪ ডিনের জন্যে বন্ধ করা হচ্ছে। তবে অত্যাবশ্যকীয় পন্যের দোকান থাকছে বাজার বন্ধের তালিকার বাইরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন