“হ্যাশট্যাগ দিদি রাগ কেন?” অভিনব পোস্টারে প্রচারের নয়া কৌশল বিজেপির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “হ্যাশট্যাগ দিদি রাগ কেন?” অভিনব পোস্টারে প্রচারের নয়া কৌশল বিজেপির! বাংলা দখল করতে মরিয়া বিজেপি। বিজেপির এবার’মাইন্ড গেম’-এ খেলা শুরু, তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল, শহরের রাজপথে ছেয়ে গেল নতুন পোস্টার। ভোটের মুখেই এবার ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ভ্যাকসিন নেওয়ার পরেও ফের করোনা পজিটিভ! সুরক্ষার খাতিরে বড় পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের।

শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিজেপির নতুন পোস্টার। তাতে লেখা রয়েছে হ্যাশট্যাগ রাগ কেন দিদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলায় যেখানে প্রচার করছেন সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ব্যাঙ্গাত্মক সুরে বলছেন ‘দিদি..ওওওও.. দিদি’। মোদীর এই সুর করে দিদি ডাক নিয়ে বেশ রুষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী। নিজের প্রচারমঞ্চেই এই নিয়ে মেজাজ হারিয়েছেন তিনি।

আর মমতার সেই মেজাজ হারানোকেই হাতিয়ার করে মাইন্ড গেম শুরু করে দিয়েছেন মোদী, শাহরা। বিজেপির নতুন পোস্টার এ লেখা হয়েছে ‘হ্যাশট্যাগ দিদি রাগ কেন?’। লালরঙ্গের ব্যাকগ্রাউন্ডে হলুদ রং দিয়ে লেখা হয়েছে হোর্ডিং ব্যানার পোস্টার। আর সেটা ছড়িয়ে পড়েছে শহরের রাজপথ গলি। মেট্রো স্ট্যাশনের মোড় থেকে রেলস্টেশনের মোড় সর্বত্র ছড়িয়ে পড়েছে বিজেপির এই নতুন পোস্টার।

“হ্যাশট্যাগ দিদি রাগ কেন?” অভিনব পোস্টারে প্রচারের নয়া কৌশল বিজেপির! আর তাই নিয়ে নতুন করে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শহরে। বিধানসভা ভোটের প্রচারে এক রকম নতুন কৌশল নিতে শুরু করে দিয়েছেন মোদী -শাহরা তা বলাই যায়।মমতা যত মেজাজ হারাচ্ছেন, বিজেপিকে তীব্র আক্রমণ করছেন। কড়া ভাষা ব্যবহার করছেন বিজেপির বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন