রথযাত্রার আগেই বকেয়া ডিএ মেটাবে রাজ্য? সরকারি কর্মীদের জন্যে বিরাট আপডেট

শীর্ষ আদালতের নির্দেশ, ২৭ জুনের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ। নবান্ন কী প্রস্তুত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রথযাত্রার আগেই বকেয়া ডিএ মেটাবে রাজ্য? বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্ট (Supreme Court) ১৬ মে নির্দেশ দিয়েছে, ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-এর ২৫% মেটাতে হবে। কিন্তু নবান্ন কি সময়মতো সেই অর্থ দিতে পারবে? কারণ, ওই দিনই রথযাত্রা। তার আগেই ঋণ নিয়ে ব্যস্ত রাজ্য সরকার। জুন মাসেই তিনবারে মোট ৭৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য। অর্থনৈতিক চাপ ও আদালতের নির্দেশ ঘিরে দুশ্চিন্তায় লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগী।

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলনে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রের হারে ডিএ না দেওয়ায় বহু মামলায় জড়িয়েছে নবান্ন। ১৬ মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২৭ জুনের মধ্যে অন্তত ২৫% বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্যের বক্তব্য অনুযায়ী, সম্পূর্ণ বকেয়া মেটাতে ৪১,৭৭০ কোটি টাকা লাগবে। যার ২৫ শতাংশ মানে প্রায় ১০,০০০ কোটি টাকা।

রথযাত্রার আগেই বকেয়া ডিএ মেটাবে রাজ্য? সরকারি কর্মীদের জন্যে বিরাট আপডেট

রথযাত্রার আগেই বকেয়া ডিএ মেটাবে রাজ্য? সরকারি কর্মীদের জন্যে বিরাট আপডেট
রথযাত্রার আগেই বকেয়া ডিএ মেটাবে রাজ্য? সরকারি কর্মীদের জন্যে বিরাট আপডেট

রাজ্য সরকার এখনও পর্যন্ত দু দফায় ৪০০০ কোটি টাকা ঋণ নিয়েছে জুন মাসে। এবং আরও এক দফায় ঋণ নিতে চলেছে ৩৫০০ কোটি টাকা।
৩ জুন: ২০০০ কোটি টাকা
১৭ জুন: ২০০০ কোটি টাকা
২৪ জুন: ৩৫০০ কোটি টাকা (এসজিবি নিলাম)

এই ঋণ রাজ্যের কোষাগারের দুরবস্থা তুলে ধরছে। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছিলেন, “এক লপ্তে ডিএ দিলে কোমর ভেঙে যাবে।” আদালত সাফ জানিয়ে দেয়, ব্যয় সত্ত্বেও ২৫ শতাংশ অর্থ মেটাতে হবে। সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনগুলির মধ্যে তৈরি হয়েছে গভীর উৎকণ্ঠা। সরকারি কর্মচারী সংগঠনের এক সদস্য বললেন, “ডিএ আমাদের অধিকার। রথের আগে এই টাকা না পেলে বড় আন্দোলনের পথে যাব।”

অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিক ঋণ গ্রহণ রাজ্যের আর্থিক স্বাস্থ্যকে আরও নাজুক করছে। অন্যদিকে, রাজ্যের স্বার্থে ঋণ নেওয়া জরুরি বলে মনে করছে তৃণমূল। বিজেপি নেতারা বলছেন, “দায় এড়াতে মোদীর দোষ দেওয়া এখন মমতা সরকারের নিয়ম হয়ে গেছে।

রথযাত্রার আগেই বকেয়া ডিএ মেটাবে রাজ্য? যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? 

১) ২৭ জুনের মধ্যে টাকা মেটাতে ব্যর্থ হলে আদালতের অবমাননার অভিযোগ উঠতে পারে।
২) জুলাই মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মডিফিকেশন পিটিশন শুনানির সম্ভাবনা রয়েছে।
৩) আগস্ট মাসে হবে কেন্দ্রীয় হারে ডিএ সংক্রান্ত চূড়ান্ত শুনানি।

এখন দেখার, রথের চাকা গড়ানোর আগে নবান্ন বকেয়া ডিএ-এর টাকা কর্মীদের হাতে তুলে দিতে পারে কিনা।

FAQ Section:

Q: কবে সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে নির্দেশ দেয়?
A: ১৬ মে, ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বকেয়া ডিএ ২৫% জুন মাসের মধ্যে মেটাতে হবে।

Q: রাজ্য সরকার কত টাকা ঋণ নিয়েছে জুন মাসে?
A: তিন দফায় মোট ৭৫০০ কোটি টাকা।

Q: ২৭ জুনের মধ্যে টাকা না পেলে কী হবে?
A: আদালতের অবমাননার অভিযোগ উঠতে পারে।

Q: ডিএ সম্পূর্ণ মেটাতে কত টাকা লাগবে?
A: প্রায় ৪১,৭৭০ কোটি টাকা।

Q: কবে হবে কেন্দ্রীয় হারে ডিএ সংক্রান্ত শুনানি?
A: অগস্ট মাসে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন