নজরবন্দি ব্যুরো: বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। সামনেই ভোট। আর এই ভোটের বাজারে বড়সড় ঘটনার খবরে জল্পনা রাজ্য রাজনীতিতে। কি সেই খবর? সেই খবর হল যে কোন সময় গ্রেফতার হতে পারেন বিমল গুরুং। এই আশঙ্কা করছেন মোর্চাও। কারণ আজ শিলিগুড়িতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে ও মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি’র মিটিং হয়েছে আর সেই মিটিংএ বিমল গুরুং এর গ্রেফতারি নিয়ে কথা তুলেন কমিশনের সদস্যরা।
আরও পড়ুনঃ প্রতিদ্বন্দ্বী তথা গুরু কল্যানের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে রাজীব।
তাঁরা জানতে চান বিমল কে এখনও কেন গ্রেফতার করা হয়নি।। আর সেই প্রশ্নের উত্তরে কি বলেছেন ডিজি তা জানা না গেলেও বোঝা যাচ্ছে প্রশাসনের উত্তরে খুশি নন কমিশন। পাহাড়ের অশান্তিকে কেন্দ্র করে বিমল গুরুংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। তবুও কেন তাঁকে গ্রেফতার করা হয়নি।
এদিন সেই প্রশ্নটাই তুলেছেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। বিষয়টি কমিশনের নজর এড়িয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি। ফলে গুরুং পন্থীদের আশঙ্কা তাঁদের নেতা গ্রেফতার হবেনই, এই গ্রেফতারি থেকে বাঁচতে এখন একমাত্র উপায় গা ঢাকা দেওয়া। ফলে এই ঘটনার পরে বিমল গুরুং কি করেন সেতাই দেখার।



