চানক্য নীতি থেকে সম্প্রদায় সংরক্ষণ, একাধিক চমক থাকছে তৃণমূলের ইস্তাহারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চানক্য নীতি থেকে সম্প্রদায় সংরক্ষণ, একাধিক চমক থাকছে তৃণমূলের ইস্তাহারে। আগেই প্রকাশ করার কথা থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চোট পাওয়ার পর তা পিছিয়ে যায়। তৃণমূল সূত্রে খবর সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ বুধবার প্রকাশ পেতে পারে দলীয় ইস্তাহার। বিভিন্ন রাজ্যে সফল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মন্ত্রেই তৈরি হয়েছে এবারের ইস্তাহার।

আরও পড়ুনঃ মুখ ফেরাচ্ছেন মানুষ? শাহ, গড়করির পর ভিড় নেই নাড্ডার রোড শো-তেও! উৎকণ্ঠিত গেরুয়া শিবির।

সূত্রের খবর, তৃণমূল নজর দিচ্ছে পিছিয়ে পড়া জনজাতির উপর। দীর্ঘদিন ধরেই তিলি, সাহা, মাহিষ্য, তামূল সম্প্রদায়ভুক্তরা অনগ্রসর জনজাতিভুক্ত হতে চাইছেন। তৃণমূলের ইস্তেহারে এই চার জনজাতির জন্যই এবার প্রতিশ্রুতি থাকবে। এক কথায় বললে, তাদের পিছিয়ে পড়া জনজাতির স্বীকৃতি দেওযা হবে । পাশাপাশি ইস্তেহারে আরও বেশি ওবিসি শংসাপত্র দেওয়ারও প্রতিশ্রুতি থাকবে। বিশেষজ্ঞদের মতে এবারের ভোটে নিউক্লিয়াস পূর্ব মেদিনীপুর। সেখানে এই চার সম্প্রদায়ের প্রাধান্য রয়েছে। তাই এই জনজাতির উপর চোখ দিয়েছে শাসকদল। এক কথায় বললে ভোটযুদ্ধে অ-ব্রাক্ষ্ণণ হিন্দু ভোটকে আরও সংগঠিত করতেই এই মাস্টারস্ট্রোক দিতে চাইছে তৃণমূল।

সেই কারণেই বাড়ানো হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের পরিসর। অন্যদিকে হুগলী ও মেদিনীপুরে নিজেদের ভাল ফল ধরে রাখতে চাইবে বিজেপি। তাই এখানে লড়াই বেশ কঠিন শাসকদলের। উল্লেখ্য মণ্ডল কমিশনের সুপারিশে ১৭৭টি সম্প্রদায়ের মধ্যে এই চার সম্প্রদায়ের নামও রয়েছে। বলাই বাহুল্য তাঁরা নতুন করে এই বর্গে এলে শিক্ষা থেকে চাকরি সব ক্ষেত্রেই সুবিধে বাড়বে এই সম্প্রদায়ভুক্তদের। আর এই প্রতিশ্রুতি ভোটের মুখে তাদের ডিভিডেন্ট বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ বা বিহারের মত জনজতি সম্পন্ন রাজ্যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রাজনীতি যথেষ্ট সফল। বিশেষজ্ঞরা বলছেন বঙ্গে বামেরা শ্রেণির রাজনীতি করেছে ঠিকই, কিন্তু বর্ণের রাজনীতিতে ততটা নজর দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেই ঠাকুরনগর যাতায়াত শুরু করেন। ক্রমেই তাঁর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ডানা মেলতে থাকে।

চানক্য নীতি থেকে সম্প্রদায় সংরক্ষণ, একাধিক চমক থাকছে তৃণমূলের ইস্তাহারে। ক্ষমতায় এসে পিছিয়ে পড়া জনজাতির মনজয়ে শংসাপত্র দেওয়া থেকে মুখ্য উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা কিছুই বাদ দেননি তিনি। এখন বাড়াচ্ছেন তার পরিসর। এখন দেখার এই কৌশলে মেদিনীপুরের নির্বাচনে তিনি সফল হন কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন