প্রয়োজনে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস! আবু হাসেম খানের ইঙ্গিতে নয়া সমীকরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রয়োজনে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস! বাংলায় নির্বাচনে একে ওপরের প্রতিপক্ষ তৃণমূল এবং কংগ্রেস। ২১ এর লড়াইয়ে আসন সংখ্যা বাড়াতে বাম এবং ISF এর সঙ্গে জোট বেঁধেছে প্রদেশ কংগ্রেস। তবে এই জোটের জট কাটতে সময় গেছে অনেক। ISF এর সঙ্গে জোট বাম প্রথম থেকেই নমনীয় হলেও কোনো ভাবেই মানছিল না কংগ্রেস। সেই নিয়ে দীর্ঘ টালবাহানা পর তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা।

আরও পড়ুনঃ আসরে নামলেন গডকড়ী, জিতলে বাংলার সড়কে লক্ষ কোটি বরাদ্দের প্রতিশ্রুতি।

নিজেদের রফা করা আসনে প্রার্থী নাম একে একে ঘোষণা করছে বাম, কংগ্রেস এবং ISF। কিন্তু তার মধ্যেই কাটছে তাল। অন্তত তেমনটাই ফুটে উঠছে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ এবং জেলা সভাপতি আবু হাসেম খানের কথায়। জোট এবং জোটের ভোট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি, খারাপ ফলের ভয়ে ওদের হাত ধরেছে বামেরা। প্রশ্ন আরো উঠেছে তাঁর পরবর্তী কথায়।

তিনি স্পষ্ট জানিয়েছেন, তেমন হলে ভোটের পর তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস। প্রশ্ন উঠছে তাহলে কি এই জোট নির্বাচন পর্যন্তই রাখবে প্রদেশ কংগ্রেস? নির্বাচন পরবর্তী সময়ে যে কংগ্রেস তৃণমূলকে সমর্থনের কথা ভাবছে তা স্পষ্ট মালদা কংগ্রেসের জেলা সভাপতির কথায়।

প্রয়োজনে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস! শুধু তাই নয়, ওয়াকিবহাল মহলের মনে করছে জোট নিয়ে বামেদের খারাপ ফলের ভোটের যে কথা উনি বলেছেন, তাতে অস্বস্তিতে পড়েছে বাম দুর্গ। যদিও এই বক্তব্যের প্রেক্ষিতে এখনো মতামত জানায়নি কংগ্রেসের অন্য নেতৃত্ববৃন্দ। তবে তৈরি হচ্ছে নয়া সমীকরণ। তবে কি ভোট পরবর্তী পরিস্থিতির জন্য প্ল্যান B ভেবে রেখেছে কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন