আরজি কর-কাণ্ড ও ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামক একটি ছবি মুক্তি নিয়ে কুণালের নিশানায় এবার টালিগঞ্জের স্টুডিওপারার একাংশ। নিজের এক্স হ্যাণ্ডেলে সমালোচনা মূলক একটি পোস্ট করেন তিনি। তার পরেই শুরু বিতর্ক। যদিও সেই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন অভিনেতা কৌশিক সেন। তিনি বলেন,” কুণাল বাবু যে কথা গুলো বলছে আমার মনে হয় না তিনি এগুলো সঠিক বলছেন। আমার মনে হয় কোন রাগ থেকে বলছেন বা দলীয় কোন চাপ থেকে বলছেন।”
এছাড়াও কৌশিক সেন এদিন পাল্টা জবাবে বলেন,”যাঁরা তৃণমূলের পদাধিকারি বলে কুণালদা বলছেন, প্রথমত বলা ভাল যে আমি সেই গোষ্ঠীতে পড়িনা। আমাকে তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চেও কখনও দেখা যায়নি বা তৃণমূলের নির্বাচনী প্রচার, কর্মসূচিতেও যায়নি। এব্যাপারে আমার নাম কোনওভাবেই আসে না। বাংলাছবির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁরা তাঁদের কাজের মধ্য দিয়ে যথেষ্ট বাংলার মুখ উজ্জ্বল করছেন। দ্বিতীয়ত, এই যে আরজি করের ঘটনা তাতে গোটা পশ্চিমবঙ্গ থেকে দেশের মানুষ ও প্রতিক্রিয়া করেছেন। আমিও নিজে তিনটে মিছিলে হেঁটেছি। সবকটিই অরাজনৈতিক।”
গতকালই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-র মুক্তিতে ছাড় দিয়েছে হাই কোর্ট। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার মুক্তি নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। এবার কুণালের তোপে তৃণমূলের তারকারাও। বলিউডের তুলনা টেনেই এক্স হ্যান্ডলে খোঁচা তৃণমূল নেতার। তার কথায় বলিউডে বিজেপির পক্ষে সিনেমা তৈরি হয়। তবে তৃণমূলের বদন্যতায় থাকায় টলি তারকারা জন্য কিছু করেন না। নিজেদের ভাবমূর্তি তৈরিই করতে মমতার মঞ্চে থাকেন বলে তোপ কুণালের।বাংলাকে বদনাম করতে সিনেমা বানানো হচ্ছে। অথচ এখনও চুপ টলিউডের বড় বড় তারকারা। টলিউডের নামীদামি তারকাদের নিয়ে দলের ভাবা উচিত বলেও পরামর্শ কুণালের।
কুণাল ঘোষ এদিন তার এক্স হ্যাণ্ডেলে এই সিনেমার বিরুদ্ধাচরন করার পাশাপাশি বাংলা অভিনেতা জগতের তৃণমূল নেতা নেত্রীদের উদ্দেশ্যে তোপ দেগে লেখেন,”আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে নেগেটিভ তৈরি করে। এবার তো বাংলায় নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু-বিবিরা যারা মমতাদির পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন। তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোন সিনেমার কথা তারা ভাবেন না।”



