SFI-DYFI-এর লালবাজার অভিযান, মিছিল আটকাতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

SFI-DYFI-এর লালবাজার অভিযান, মিছিল আটকাতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সেখানে রয়েছেন ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক মীনাক্ষী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের ভাঙচুরের ঘটনা সহ মিনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতাকে লালবাজারে-এ তলবের প্রতিবাদ। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এসএফআই-ডিওয়াইএফআই-এর কলেজ ষ্ট্রীট থেকে লালবাজার অভিযান। মিছিলে যোগ ল-কলেজের পড়ুয়াদেরও। বিবি গাঙ্গুলি ষ্ট্রীট ও  লালবাজারের সামনে ব্যারিকেড।  প্রবল বৃষ্টি উপেক্ষা করে এই মিছিল চলে। কথাও জমেছে এক হাঁটু জল। তাও থামাতে পারেনি এই মিছিল। যদিও তাঁদের এই মিছিল আটকানোর জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

তবে এদিন পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করে জমায়েতে নিষেধাজ্ঞা করা হয়। লাঠি হাতে ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে পুলিশ। তবে এদিন মিনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি,”পুলিশ আসল অপরাধিদের ধরতে পারেনা, দেহ, তথ্য প্রমাণ লোপাট করতে পারে। কিন্তু মিছিল আটকানোর জন্য প্রস্তুত, তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।” পাশাপাশি সিপিআইএম নেত্রী দিপ্সীতা ধরের দাবি,”কোন ব্যারিকেড তারা মানবে না মানুষের ব্যারিকেডের সামনে কোন ব্যারিকেড থাকবে না।”

তবে হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদেই মূলত এই মিছিল। বৃষ্টি মাথায় করেই চলছে মিছিল। সেখানে রয়েছেন ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে যেহেতু তাঁকে তলব করা হয়েছিল তাই তিনি-সহ ৭ জনের প্রতিনিধি দল গিয়েছেন লালবাজারের ভিতরে। মীনাক্ষীদের সঙ্গে লালবাজারে ৩০ জন আইনজীবী। কিন্তু এদিন মিছিলে আগত প্রত্যেক এসএফআই-ডিওয়াইএফআই-এর কর্মীদের দাবি তাঁদের প্রত্যেককে লাল বাজারে ঢুকতে দিতে হবে। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন