কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা-র দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যত টাকা মহার্ঘ্য ভাতা হিসেবে পায়। রাজ্য সরকারী কর্মীদেরও সেই হারে মহার্ঘ্য ভাতা দিতে হবে। আর শুধু মহার্ঘ্য ভাতা বাড়ানোই নয়, যতদিন ধরে রাজ্য সরকারী কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না ততদিনের বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাই কোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ।
যদিও হাই কোর্টের নির্দেশ পাওয়ার পরেও কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা দেওয়ার পথে হাঁটেনি রাজ্য সরকার। বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙঘভি। তাঁর সওয়াল ছিল, হাই কোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন।

একদিকে যখন সুপ্রিম কোর্টে মামলা ঝুলে রইল তখন অন্য দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেইভাবেই সম্প্রতি লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মত, ভোট মিটে যাওয়ার পর মহার্ঘ্যভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই মর্মে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হয়।
এদিকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলা। ডিএ মামলা শুনানি হবে আবার ডিসেম্বর মাসে। তার আগেই একটি সুখবর সামনে এল। সম্ভবত বয়েকা মহার্ঘ্যভাতা মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের দাবি, আগস্ট মাসে মধ্যপ্রদেশ সরকার তাঁর কর্মচারীদের বয়েকা মহার্ঘ্য ভাতা মেটানো শুরু করবে। এবং সেই বকেয়া মেটানো হবে করেকটি কিস্তিতে। সূত্রের খবর একই পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গ।
এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ৩২ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। রাজ্য সরকারী কর্মীরা পান ১৪ শতাংশ। কিছুদিন আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। এতে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী। এখন দেখার যে ৩২ শতাংশ ডিএ -র ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে সেটা চলতি বছরে মেটে কিনা।



