যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের খবরে উত্তাল টলিউড। সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পোস্ট। মেয়ে সারা পর্যন্ত বাবাকে আনফলো করে মায়ের পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তাহলে কী ডিভোর্সের দিকে আরও এক পা বাড়ালেন নীলাঞ্জনা? কিন্তু এত শোরগোলের মাঝেও যিশু সেনগুপ্ত নির্বাক। কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে কেন অভিনেতা কোন কথা বলছেন না? তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আর এর মধ্যেই নীলাঞ্জনা পরিবার থেকে আরও দূরে করে দিলেন যীশুকে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখানে দেখা যাচ্ছে এক সুখী পরিবারের ছবি তিনি শেয়ার করেছেন। যে ছবিতে হাত ধরাধরি করে রয়েছে তিন মিষ্টি টেডিবিয়ার। হ্যাশট্যাগে নীলাঞ্জনা লিখেছেন, ‘নিনি চিনির মা’। দুই মেয়ে নিনি ও চিনিকে ট্যাগও করেছেন তিনি।

তবে সেই ‘সুখী পরিবার’-এ কোথায় দেখা নেই যিশুর। এরপরই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, জীবন থেকে যিশুর যাবতীয় অস্তিত্ব মুছে ফেলার বার্তাই যেন দিচ্ছেন নীলাঞ্জনা। যিশু বিচ্ছেদে সন্তানরাই যে এখন তাঁর সবটা, সেটা যেন ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দিলেন নীলাঞ্জনা। তাঁর সেই পোস্টই যেন ডিভোর্সের জল্পনার দিকে আরও বেশি করে ইঙ্গিত করল।
ডিভোর্সের দিকে আরও এক পা! যীশুকে পরিবার থেকে মুছে ফেললেন নীলাঞ্জনা

উল্লেখ্য, শোনা যাচ্ছে যিশু ও নীলাঞ্জনার মধ্যে এক তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। সেই তৃতীয় ব্যক্তি নাকি যিশুরই আপ্তসহায়ক। এই নিয়েই সংসারে ভাঙন। টলিপাড়ায় গুঞ্জন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নীলাঞ্জনা নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। তার পরেই নীলাঞ্জনার পোস্ট ঘিরে জল্পনা ছড়ায়। এই পরিস্থিতিতে মায়ের পাশে রয়েছেন দুই মেয়ে সারা ও জারা।



