দাদার মুকুটে নয়া পালক, মোহনবাগানরত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

Mohun Bagan Ratna: দীর্ঘ ৯ বছর মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মোহনবাগান রত্ন পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঙালির গৌরব সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘ ৯ বছর মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাই প্রতিষ্ঠা দিবসেই এই পুরস্কার তুলে দেওয়া হবে দলেরই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে ৷

দাদার মুকুটে নয়া পালক, মোহনবাগানরত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

দীর্ঘ ৯ বছরে সবুজ-মেরুন জার্সিতে অনেক অবদান রয়েছে ক্রিকেটের মহারাজার। আর এই অবদান মাথায় রেখেই আগামী 29 জুলাই মোহনবাগান দিবসে তাকে মোহনবাগান রত্ন দিয়ে ভূষিত করা হবে। বৃহস্পতিবার বাগান সচিব দেবাশিস দত্ত জানান, খুবই অল্প সময়ের আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে। তবে সৌরভকে এই সম্মান জানানো নিয়ে কারও দ্বিমত নেই।

দাদার মুকুটে নয়া পালক, মোহনবাগানরত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

উল্লেখ্য, গত বছর এই পুরস্কার দেওয়া হয়েছিল গৌতম সরকারকে। তারও আগের বছর পেয়েছিলেন শ্যাম থাপা। তবে এ বারই সম্ভবত প্রথম কোনও ক্রিকেটার হিসেবে সৌরভ কে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। অতীতেও হকিতে গুরবক্স সিংহ এবং কেশব দত্তকেও এই ‘মোহনবাগান রত্ন’ সম্মান দেওয়া হয়েছিল।

দাদার মুকুটে নয়া পালক, মোহনবাগানরত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

দাদার মুকুটে নয়া পালক, মোহনবাগানরত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

এছাড়াও ওই দিন দেওয়া হবে আরও বেশকিছু সন্মানীয় পুরস্কার। সেরা ফুটবলারের সম্মান দিমিত্রি পেত্রাতোসের তাঁর হাতে তুলে দেওয়া হবে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং। সেরা জুনিয়র ফুটবলার সম্মান পাচ্ছেন সুহেল ভাট। মরসুমের সেরা ক্রিকেটার সম্মান পাচ্ছেন অভিলীন ঘোষ। সেরা সাপোর্টারের সম্মান পাচ্ছেন বাপি মাজি ও অজয় পাসওয়ান। সেরা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মানে ভূষিত করা হবে দিলীপ সেনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন