এবার হিন্দি সিনেমায় দেব! পরিচালক অভিজিৎ সেনের মন্তব্যে জোর জল্পনা টলি পাড়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সময়টা হাতের মুঠোয় টলিউড সুপারস্টার দেবের। গল্প নির্ভর ছবিতেও পেয়েছেন সাফল্য। পাশাপাশি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন গুঞ্জন, বলিউডে অভিনয় করতে চলেছেন দেব। সম্প্রতি টলিউড পরিচালক অভিজিৎ সেনের মন্তব্যকে কেন্দ্র করে এই গুঞ্জন। চাউর হয়েছিল, টলিপাড়া ছেড়ে দক্ষিণী সিনেমায় থিতু হচ্ছেন অভিজিৎ।

আরও পড়ুনঃ কেন বিয়ে করেন না সলমন? এত দিনে সত্যিটা বললেন বাবা সেলিম খানএবার হিন্দি সিনেমায় দেব! পরিচালক অভিজিৎ সেনের মন্তব্যে জোর জল্পনা টলি পাড়ায়

এরপর থেকে সেখানেই সিরিজ বা সিনেমা বানাবেন। এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন সবে তো তিনটি ছবি বানিয়েছে বাংলায়, এখনি কেন ছাড়ব। প্রজাপতি ছবি তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। কিন্তু যা রটে কিছু তো বটে? এবার অভিজিত বলেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনই, কোথাও এমন কোনও কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি।

এবার হিন্দি সিনেমায় দেব! পরিচালক অভিজিৎ সেনের মন্তব্যে জোর জল্পনা টলি পাড়ায়

এবার হিন্দি সিনেমায় দেব! পরিচালক অভিজিৎ সেনের মন্তব্যে জোর জল্পনা টলি পাড়ায়

বাংলাতেই ছবি বানাবো। আর তামিল, তেলেগু নই বানালে হিন্দি ছবি বানাব’। হিন্দিতে ছবি বানালে নায়ক হিসেবে কাকে নেবেন? এমন প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, ‘‘ওখানেও রাজপাট চালাবে বাংলার ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। আমার হিন্দি ছবির নায়ক দেব অধিকারী ছাড়া আর কেউ না। প্রযোজক দেব আর অতনু রায়চৌধুরী।’ যদিও এই নিয়ে এক্কেবারে চুপ ঘাটালের সাংসদ দেব বা দীপক অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন