মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরে। হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও সিপিআইএম কর্মীরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেল কলকাতা পুলিশ। তবে, আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতীক উর রহমান, দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল মনোনয়ন জমা দিতে হাজরা মোড়ে পৌঁছন। তাঁরা মিছিল করে এগোচ্ছিলেন আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের দিকে।

বামেদের অভিযোগ, তাঁদের মিছিল যখন কালীঘাট সেতুর কাছে পৌঁছয় তখনই তাঁদের সামনে ইচ্ছাকৃতভাবে নিজেদের জনগর্জন প্রচারের গান বাজাতে শুরু করে তৃণমূল। সেই দেখে উত্তেজিত হয়ে পড়েন সিপিআইএম কর্মী সমর্থকেরা।

মনোনয়ন জমা দেওয়া ঘিরে ধুন্ধুমার আলিপুরে, তৃণমূল-সিপিআইএম হাতাহাতি!
তৃণমূলের পাল্টা অভিযোগ, তাঁদের উদ্দেশ্যে ‘চোর চোর’ স্লোগান দেয়। এরপর ব্যাপারটা সীমা ছাড়ায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের কর্মী সমর্থকেরা। গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকা স্তব্ধ। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়েরও আজ মনোনয়ন জমা দেবার কথা ছিল। তা সম্পন্ন হয়েছে।




