গতকালই জানা যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে জঙ্গিরা। এর জন্যে নাকি তাঁর বাড়ি রেইকি করেছিল মুম্বই হামলার চক্রী। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল পুলিশ। সোমবার এই বৈঠক হয়।
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, ভোটের আগে থানায় হাজিরা দিতে হল অধীরকে
তাতে ছিলেন সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা। বৈঠকে উপস্থিত পুলিশ আধিকারিকদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই বার্তাই জানানো হয় গত কয়েকদিন ধরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে।

এর পরই রাজ্যের ডিরেক্টর অফ সিকিওরিটি তড়িঘড়ি একটি বৈঠক ডাকেন। সেখানেই একাধিক নির্দেশ দেওয়া হয়। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তাঁর দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুধু মমতা নন, অভিষেকের বাড়ি, ক্যামাক স্ট্রিটের অফিসেরও নিরাপত্তা বাড়ানো হবে। উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে।
টার্গেট মমতা-অভিষেক! নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক পুলিশের

রিপোর্ট অনুযায়ী, এই রাজারাম রেগ কলকাতায় এসেছিল কয়েকদিন আগেই। শেক্সপিয়ার সরণির একটি হোটেলে থাকছিল সে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পি এর মোবাইল নম্বর জোগাড় করার চেষ্টায় ছিল সে। পরে কলকাতা পুলিশ তদন্তে নেমে মুম্বই থেকে গ্রেফতার করে তাকে।



