দেশবাসীকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের ভোট চাইবেন, মোদীর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee: আগামী পাঁচ বছর ১ হাজার টাকার গ্যাস ফ্রি করে দিলে বাংলায় ৪২ আসন থেকে প্রার্থী তুলে নেওয়ার বড় চ্যালেঞ্জ দেন অভিষেক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একাধিক দুর্নীতিতে জর্জরিত বাংলা। কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত করছে। এখনও পর্যন্ত দুর্নীতির ৩ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি। সেই টাকাই এবার গরীব মানুষদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। শনিবার কুলপির জনসভা থেকে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়াও বিজেপিকে জোর গলায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

abhishek1 7

আরও পড়ুন: সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখেই বড় প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। নতুন সরকার গঠন হলেই ইডির বাজেয়াপ্ত করা দুর্নীতির ৩ হাজার কোটি টাকা গরীব মানুষদের দেওয়া হবে। বাংলার দুই বিজেপি প্রার্থী- সন্দেশখালির রেখা পাত্র এবং কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে ফোনালাপে নিজেই একথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিনের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রধানমন্ত্রী রেখা পাত্র ও অমৃতা রায় ছাড়াও তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও একই কথা বলেছেন। দেশের ১৪০ কোটি মানুষকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের জন্য ভোট চাইবেন।

দেশবাসীকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের ভোট চাইবেন, মোদীর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের
দেশবাসীকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের ভোট চাইবেন, মোদীর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

তৃণমূলের ‘সেনাপতি’ বলেন, ‘৩ হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেন তাহলে এক একজন ২১ টাকা করে পাবে। ১৪০ কোটি মানুষকে ৩ হাজার কোটি টাকা ফেরত দিলে ২১ টাকা ৩০ পয়সা পাবেন প্রত্যেকে। এই টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইবেন। আপনারাই ভাবুন কত বড় দু নম্বরি।’ বিজেপিকে বাংলা বিরোধী স্বৈরাচারী, অত্যাচারী বলেও আক্রমণ শানান অভিষেক।

দেশবাসীকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের ভোট চাইবেন, মোদীর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

দেশবাসীকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের ভোট চাইবেন, মোদীর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের
দেশবাসীকে ২১ টাকা করে দিয়ে ৫ বছরের ভোট চাইবেন, মোদীর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

বাংলায় ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। এদিন এর পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘দেশের ১৭ টি রাজ্যে বিজেপি কিংবা তাদের জোটের শরিক দল ক্ষমতায় রয়েছে। একটি রাজ্যেও অর্ধেক অর্থাৎ ১৫০০ টাকা করে দিলেও আমি রাজনীতি ছেড়ে দেব।’ এমনকি আগামী পাঁচ বছর ১ হাজার টাকার গ্যাস ফ্রি করে দিলে বাংলায় ৪২ আসন থেকে প্রার্থী তুলে নেওয়ার বড় চ্যালেঞ্জ দেন অভিষেক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন