রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই মহারণ। ঘোষণা হয়ে গেছে যুদ্ধের দিনক্ষণ। ৪২ লোকসভা আসনে পুর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করেছে শাসকদল। ৪ আসন বাদে বাকী ৩৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীদল। বিগত বেশ কয়েকদিন ধরে সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। সেই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে ভোটে দাঁড় করিয়েছে বিজেপি। শোনা গেছে এই প্রার্থী বাছাই করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?

আরও পড়ুন : সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা

যা ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ। এই রেখা পাত্রই সন্দেশখালির শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে থানায় ডাইরি করেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর রেখার বিরুদ্ধে পোষ্টার পড়ে সন্দেশখালির পাড়ায়। তিনি নিরাপত্তার অভাব বোধ করেন। স্বয়ং প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে উৎসাহিত করেন। তাঁর পরেই জোরকদমে প্রচারে নেমে পরেন রেখা পাত্র। আর প্রচার শুরুর পরেই অসুস্থ হয়ে পড়লেন রেখা।

রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?

বুধবার বিকেলেই প্রচারের মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করা হয় কল্যাণী এইমস হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রচারে বেড়িয়ে ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। তাঁর শরীরে জলের পরিমাণ কমে গিয়েছিল। কল্যাণী এইমসে ভর্তি হওয়ার পর তাঁর সবরকমের পরীক্ষানিরীক্ষা করা হয়। একাধিক রক্ত পরীক্ষা করে স্যালাইনও দেওয়া হয় তাঁকে।

রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?
রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?

রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?

আজ, বৃহস্পতিবার ভোরে চিকিৎসকরা জানান রেখার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এরপর ছেড়ে দেওয়া হয় তাঁকে। তবে এবার কবে ফের প্রচারে নামবেন, আদৌ ভালোভাবে প্রচারে নামতে পারবেন কিনা তা এখনও জানানো হয়নি। উল্লেখ্য, রেখা নিরাপত্তার অভাব বোধ করায় তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন