‘আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়’ – মমতা

নির্বাচন এলে কিছু জায়গায় সাজানো নাটক দেখানো হয়।পাগড়ি দেখলেই এখন বলছে খালিস্তানি। মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার বাঁকুড়ার খাতরায় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভায় বক্তব্য রাখার সময় প্রকাশ্য সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল সরকার জনসাধারণের জন্য কি কি করেছেন সেগুলিও তুলে ধরেছেন। কেন্দ্রীয় বঞ্চনার কথাও শোনা গেল তার মুখে। একশো দিনের কাজের টাকা দেয় না। তারা গরীব লোক। পোর্টাল সেন্ট্রাল গর্ভমেন্টের। পোর্টাল আমাদের ছিল না। তাই কত মানুষ টাকা পায়নি তা জানা ছিল না। আসলে টাকা না পাওয়া লোকের সংখ্যা ২১ লাখ নয় ৬৯ লাখ।

'আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়' - মমতা

আরও পড়ুন : ১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট

খাটিয়ে নিয়ে পয়সা দেয়নি। তাঁদের বঞ্চিত করেছে। বিজেপি বলে বেড়ায় আমি দিচ্ছি তুমি কি দিচ্ছ? নির্বাচন এলে উজালা। নির্বাচনের পরে ওটা হাজোলা, বিজোলা। ভোটের আগে ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা। এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। নির্বাচন এলে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেয়। নির্বাচন পেরোলে ৪০০ টাকা বাড়িয়ে দেয়। কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে।নাম না করে সন্দেশখালির (Sandeshkhali) সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের কোন তুলনা হয়না বলে জানিয়েছেন তিনি।

'আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়' - মমতা

তাঁর কথায়, “যত মিথ্যে কথা, ভাঁওতা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে অপপ্রচার করা হয়। যারা কাজ করে, তাদের বিরুদ্ধেই এই অপপ্রচার চলে। আমি এত কাজ করি। কিন্তু আমাকে শুধু গালাগালি দেয়। আমি বলি, তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিছু যায় আসে না। মানুষ যতদিন আমার সঙ্গে থাকবেন, আমি থোড়াই কেয়ার করি। তোমাদের গালাগালিকে।” মুখ্যমন্ত্রী আরও বলেন,

'আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়' - মমতা
‘আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়’ – মমতা

‘আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়’ – মমতা

“হিন্দুদের এক নিয়ম রয়েছে, মুসলিমদের এক রকম নিয়ম আছে। কিন্তু ওরা সব নিয়ম ভেঙে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিচ্ছে। বলছে ডিম, মাছ, মাংস খাওয়া যাবে না। মেয়েরা কী জামা পরে স্কুলে যাবে, কে, কী পোশাক পরবে, তা-ও ঠিক করে দেবে ওরা! কৃষকদের সঙ্গে কী হচ্ছে দেখুন। গুলি করে। নির্বাচন এলে কিছু জায়গায় সাজানো নাটক দেখানো হয়।পাগড়ি দেখলেই এখন বলছে খালিস্তানি (Khalistani)। মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন